বিশ্বনাথে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ০৪ আগস্ট ২০১৫ ইং, ৮:৩৭ অপরাহ্ণ | সংবাদটি ১১২১ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ উপজেলার জানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে মঙ্গলবার বিকেলে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটি ও শিক্ষক-শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আসাদুল হক। কর্মসূচিতে প্রায় শতাধিক কাঠাল গাছের চারা রোপন করা হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদুল জলিল জালালের সভাপতিত্বে ও প্রধান শিক্ষিকা শিল্পী রাণী পালের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বৃক্ষরোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা চিন্তহরণ দাশ, সহকারী শিক্ষা কর্মকর্তা পঞ্চানন কুমার সাহা, ইউআরসির ইন্সট্রাক্টর মোহাম্মদ মহিউদ্দিন, স্থানীয় ইউপি সদস্য নূরুল হক, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নিশি কান্ত পাল, পল্লী বিদ্যুৎ সমিতির ডাইরেক্টর অজিত কুমার পাল, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আমির আলী, বাবুল মিয়া, সহকারী শিক্ষক অমল চন্দ্র দাশ, বীথি রাণী দে, ঝুমু বণিক, পিয়ারা খানম।


