বিশ্বনাথে শিক্ষার্থীদের মধ্যে মৎস্য সপ্তাহ উপলক্ষে প্রামাণ্যচিত্র প্রদর্শন
প্রকাশিত হয়েছে : ০২ আগস্ট ২০১৫ ইং, ৭:৪৬ অপরাহ্ণ | সংবাদটি ১২০৫ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বিশ্বনাথে স্কুল শিক্ষার্থীদের নিয়ে প্রামাণ্য ভিডিও চিত্র প্রদর্শিত হয়েছে। রবিবার বেলা ৩টায় উপজেলা সদরস্থ রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ে এই প্রামাণ্যচিত্র প্রদর্শণ করা হয়।মাচ চার্ষ ও ফরমালিন সম্পর্কে সচেতনতা নিয়ে শিক্ষার্থীদের সামনে আলোচনা বেশ করে উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বণিক। বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ, সহকারী শিক্ষক (কম্পিউটার) আব্দুর রহীম, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সিও সাদেক হোসেন, বিদ্যালয়ের ১ম শ্রেণীর ছাত্রী অনিতা হক মাঈশা।


