বিশ্বনাথে সাংবাদিকদের সাথে জমিয়তের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ১৪ আগস্ট ২০১৫ ইং, ১২:৫৮ অপরাহ্ণ | সংবাদটি ১০৬১ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: আগামী ১৬ আগষ্ট বিশ্বনাথে জমিয়তে উলামায়ে ইসলামের তারবিয়াতী মাহলিফ (প্রশিক্ষণ সভা) ও কর্মী সম্মেলন সফলের লক্ষ্যে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা জমিয়তের নেতৃবৃন্দ। গতকাল বৃহস্পতিবার রাতে স্থানীয় মাদানিয়া মাদ্রাসায় এই মতবিনিময় আয়োজন করা হয়। মতবিনিময়কালে জমিয়ত নেতৃবৃন্দ সম্মেলন সফলের লক্ষ্যে সাংবাদিকদের সহযোগীতা কামণা করেন।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা জহির উদ্দীন আহমদ, সহ-সভাপতি মাওলানা সামছুল ইসলাম, সাধারন সম্পাদক মাওলানা শিব্বির আহমদ, সদস্য সচিব মাওলানা ফখরুদ্দিন আহমদ, উপজেলা যুব জমিয়তের সাধারন সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম, ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা হাফিজ শাহেদ আহমদ, সাধারন সম্পাদক হাসান বিন ফাহিম, জমিয়ত নেতা মাওলানা আব্দুল মান্নান, মাওলানা বেলাল আহমদ, আবুল হোসেন প্রমূখ।


