ভাইয়ের হাতে বোন খুন
প্রকাশিত হয়েছে : ০৫ আগস্ট ২০১৫ ইং, ১২:৫৯ অপরাহ্ণ | সংবাদটি ১৪৪২ বার পঠিত
নিউজ ডেক্স:: ছোট ভাইয়ের হাতে রাজধানীর বংশাল নয়াবাজারে খুন হয়েছেন বড় বোন। নিহতের নাম আসমা বেগম (৫০)। তার স্বামী জাহাঙ্গীর হোসেন। আসমার ছোটভাইয়ের নাম আকবর হোসেন।বুধবার সকাল সাড়ে ৮টার দিকে বংশাল নয়াবাজারের ৪৬ বাগঢাসা লেনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটেছে।
প্রতিবেশীদের বরাত দিয়ে আসমার দেবর সেলিম জানানা, সকাল সাড়ে ৮টার দিকে দুইজন লোক নিয়ে বোনের ফ্ল্যাটে প্রবেশ করে আকবর। এসময় আশেপাশের ফ্ল্যাটের লোকজন তাকে দেখে জিজ্ঞেস করলে সে জানায়, বোনের কাছ থেকে ৫০ হাজার টাকা পায়, সেটা নিতে এসেছে।
পরে ফ্ল্যাটে ঢুকে বোনের সঙ্গে ঝগড়া ও হাতাহাতিতে লিপ্ত হয়। দুজনের মধ্যে হাতাহাতির এক পর্যায়ে বোন আসমাকে অনেকক্ষণ মুখ চেপে ধরে রাখে। এরপর ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দেয়। এতে গুরুতর আহত হয় আসমা বেগম। এসময় বোনোর হাতের কয়েকটি আংটি খুলে নিয়ে চলে যায় আকবর।
এরপর প্রতিবেশীরা আসমাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহতের ৫ ছেলেমেয়ে রয়েছে।


