যুক্তরাজ্য ব্রাডফোর্ড যুবদলের উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালন
প্রকাশিত হয়েছে : ১৬ আগস্ট ২০১৫ ইং, ৬:২৫ অপরাহ্ণ | সংবাদটি ১৪৮৩ বার পঠিত
যুক্তরাজ্য বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদিন বলেছেন, নিখোঁজ সিলেটের প্রাণ প্রিয় নেতা এম ইলিয়াস আলী কে সরকার আজো সন্ধান দিতে পারেনি। অভিলম্ভে জনতার ইলিয়াসকে জনতার মাঝে ফিরে দিতে হবে।
তিনি বলেন,দেশে থাকা বিএনপি নেতাকর্মীদের একের পর এক মিথ্যা মামলা দিয়ে সরকার হয়রানী করছে। হামলা-মামলা করে ইলিয়াস সন্ধান আন্দোলন দমন করা যাবেনা।
তিনি শনিবার স্থানীয় একটি হোটেলে যুক্তরাজ্য ব্রাডফোর্ড যুবদলের উদ্যোগে খালেদা জিয়ার জন্ম দিন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথাগুলো বলেন।
ব্রাকফোর্ড যুবদলের আহবায়ক রুহেল মিয়ার সভাপতিত্বে ও যুগ্ম-আহবায়ক আদনানের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, যুক্তরাজ্য বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ব্রাকফোর্ড বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক হাজী ফয়জুল ইসলাম, সদস্য সচিব নূরে আলম রব্বানী, সাবেক সাধারণ সম্পাদক রায়হান আলী, ব্রাকফোর্ড ইলিয়াস মুক্তি যুব সংগ্রামের আহবায়ক মিরাশ আলী।
এসময় উপস্থিত ছিলেন, রচডেল বিএনপি নেতা সাহেদ মিজান, ব্রাকফোর্ড যুবদলের যুগ্ম-আহবায়ক মখলি আলী, হারুন মিয়া, জাসাসের আহবায়ক মিছবা উদ্দিন, ব্রাকফোর্ড যুবদলের সদস্য আবদুল হেকিম,তছির আলী,সুহেল মিয়া, আবদুল মালিক, লিলু মিয়া, যুবদল নেতা আমির আলী, বাবুল মিয়া, রুমন মিয়া, সাহেদ মিয়া, ফুল মিয়া, তুহিন মিয়া, জাকির আহমদ, সুহেল মিয়া প্রমুখ। আলোচনা সভা শেষে কেক কেটে খালেদা জিয়ার জন্মদিন পালন করে নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি


