রাজন হত্যা: আদালতে চার্জশিট দাখিল
প্রকাশিত হয়েছে : ১৬ আগস্ট ২০১৫ ইং, ৬:৫৬ অপরাহ্ণ | সংবাদটি ১২৫২ বার পঠিত
নিউজ ডেক্স:: সিলেটে বর্বরোচিতাবে শিশু সামিউল আলম রাজন হত্যা মামলায় আদালতে চার্জশিট প্রদান করা হয়েছে। রবিবার বিকেলে সিলেট মহানগর হাকিম প্রথম আদালতে এই চার্জশিট প্রদান করা হয়।
চার্জশিট দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ রহমত উল্লাহ।
মামলার তদন্তকারী কর্মকর্তা সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সুরঞ্জিত তালুকদার ১৩ জনকে অভিযুক্ত করে এই চার্জশিট দাখিল করেছেন।
চার্জশিটে সৌদিতে আটককৃত কামরুল ইসলামকে পলাতক দেখানো হয়েছে। এছাড়া বাকি অভিযুক্তরা হচ্ছেন কামরুলের ভাই আলী হায়দার, মুহিদ আলম, তার স্ত্রী লিপি বেগম, শ্যালক ইসমাইল হোসেন আবলুছ, ময়না চৌকিদার, রুহুল আমিন, তাজউদ্দিন আহমদ বাদল, দুলাল আহমদ, নুর মিয়া, ফিরোজ মিয়া, আছমত উল্লাহ ও আয়াজ আলী।
প্রসঙ্গত, গত ৮ জুলাই সিলেটের কুমারগাঁওয়ে সামিউল আলম রাজনকে নির্মম নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়।


