স্যুটকেসে শিশুর লাশ
প্রকাশিত হয়েছে : ০৪ আগস্ট ২০১৫ ইং, ১০:৫৬ পূর্বাহ্ণ | সংবাদটি ১৩০৯ বার পঠিত
নিউজ ডেক্স:: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের কাছে ঢাকা নার্সিং কলেজের সামনে রাস্তায় পরিত্যক্ত একটি স্যুটকেস থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।শাহবাগ থানার এসআই শফিয়ার রহমান জানান, সোমাবার রাত দেড়টার দিকে রাস্তায় কালো রঙের ওই স্যুটকেসটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
পরে পুলিশ সেটি খুলে আনুমানিক আট বছর বয়সী একটি ছেলের মৃতদেহ পায়।
এসআই শফিয়ার বলেন, “শিশুটির শরীরে মারধরের চিহ্ন রয়েছে। পিঠ এবং কয়েক জায়গার ছ্যাঁকা দেয়ারও দাগ পাওয়া গেছে।”
পুলিশের ধারণা, শিশুটি কোনো বাসায় গৃহকর্মীর কাজ করত। হত্যার পর স্যুটকেসে ভরে তার লাশ রাস্তায় ফেলে রাখা হয়েছে।
ছেলেটির পরনে ছিল হাফ প্যান্ট। তার মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


