ওসমানীনগরে তরুনলীগের মোটরসাইকেল শুভাযাত্রা
প্রকাশিত হয়েছে : ০৬ সেপ্টেম্বর ২০১৫ ইং, ১০:০২ অপরাহ্ণ | সংবাদটি ১১৪২ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি::যুক্তরাজ্য স্যন্ডওয়েল যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আজাদ মিয়া দেশে আগমন উপলক্ষে ওসমানীনগর উপজেলা তরুনলীগের উদ্যোগে র্যালী,সংবধনা সভা ও বিশাল মোটর সাইকেল শুভাযাত্রার অনুষ্ঠিত হয়। রোববার দুপুরে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের গোয়ালাবাজার এলাকায় অনুষ্ঠিত শুভাযাত্রায় প্রায় সহস্রাধিক মোটর সাইকেল নিয়ে তরুনলীগ নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।
র্যালী শেষে উমরপুরস্থ প্রবাসী আজাদ মিয়ার নিজ বাড়িতে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা কবির উদ্দিন আহমদ । বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক আব্দাল মিয়া, উপজেলা যুবলীগের সদস্য আব্দুস সহিদ।
বক্তব্য রাখেন উপজেলা যুবলীগ নেতা কাওসার আহমদ, সেবুল আহমদ, ছালিক মিয়া, ফয়েজ মিয়া, নেপুর মিয়া, ফজলু মিয়া, উপজেলা প্রজন্মলীগের সাধারন সম্পাদক রুয়েল আহমদ, আমির খান, সাইফুল, আবু বক্কর, জাকির, রায়হন, ওসমানীনগর উপজেলা আওয়ামী তরুন লীগের আহবায়ক মো: মকসুদ আলী,সিনিয়র যুগ্ন আহবায়ক মতিউর রহমান, যুগ্ন আহবায়ক আপ্তাব আলী, মারুফ আহমদ, মিনহাজুল রহমান সাজন, কামরুল ইসলাম, সাহেন আমহদ, আব্দুল রশিদ, খালেদ হোসেন, রেজুয়ান, সোহেল, রুবেল, সুমন, সাদিক, ফখরুল খাঁন, রাসেল, সেলিম, আবুল কালাম, সাবু মিয়া, নজরুল, রাসেল, হুসিয়ার, রাজিব, এনাম, সফু, ফুরহান, আজাদ, তারেক, আজিজুল, জুনেদ, ইমন, রাসেল, আলাল, তনু, সফু, আকিক, নাছির, মুন্না, বদরুল ইসলাম, রাজন, হাফিজুল, মাছুম আহমদ, করিম মিয়া প্রমুখ।
সংবর্ধনা সভায় বক্তারা সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ও ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে উপজেলা আওয়ামীলীগসহ অঙ্গ সংগঠনের সকল নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দেশ ও দলের স্বার্থে কাজ করার আহব্বান জানান।


