জয় দিয়ে বাংলাদেশের শুভসূচনা
প্রকাশিত হয়েছে : ০৪ সেপ্টেম্বর ২০১৫ ইং, ৪:১৭ অপরাহ্ণ | সংবাদটি ১২৫৩ বার পঠিত
নিউজ ডেস্ক:: বাংলাদেশের ক্রিকেটে চলছে এখন ভালো সময়। সাকিব, মুশফিকের দল একের পর এক দেখছে সফলতার মুখ। এরই ধারাবাহিকতায় এবার শারীরিক প্রতিবন্ধী ক্রিকেটাররাও ছিনিয়ে নিলো জয়। শুক্রবার বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ৩ নম্বর মাঠে প্রতিবন্ধীদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডকে ১৪ রানের ব্যবধানে হারায় বাংলাদেশ।টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১১৭ রান করে বাংলাদেশ। জবাবে ৭ উইকেটে ১০৩ রান করে ইংল্যান্ড। বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের মধ্যে অপূর্ব কুমার পাল সর্বোচ্চ ২২ রান করেন। এ ছাড়া দলের অধিনায়ক আলম খান ১৯ ও নুরুজ্জামান ১৪ রান করেন।


