প্রধানমন্ত্রীর জন্মদিনে বিশ্বনাথে মসজিদ-মন্দিরে প্রার্থনা
প্রকাশিত হয়েছে : ২৮ সেপ্টেম্বর ২০১৫ ইং, ৮:৪২ অপরাহ্ণ | সংবাদটি ৫৪৭ বার পঠিত
স্টাফ রিপোর্টার :: জননেত্রী-প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৯তম জন্মদিনে সিলেটের বিশ্বনাথে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের উদ্যোগে মসজিদ-মন্দিরে মিলাদ ও দোয়া মাহফিল এবং প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। এসময় শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. পংকি খান ও সাধারণ সম্পাদক বাবুল আখতার এক যৌথ বিবৃতিতে সর্বস্থরের বিশ্বনাথ উপজেলাবাসীর পক্ষ থেকে জননেত্রী-প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জ্ঞাপন করেন। এসময় তাঁরা বিভিন্ন মসজিদ-মন্দিরে মিলাদ ও দোয়া মাহফিল এবং প্রার্থনা আয়োজনকারীদেরকেও ধন্যবান জানান।


