প্রবাসী বিশ্বনাথের সম্ভাব্য ইউপি চেয়ারম্যান পদপ্রার্থীদের ঈদ শুভেচ্ছা
প্রকাশিত হয়েছে : ২৩ সেপ্টেম্বর ২০১৫ ইং, ৭:৫৩ অপরাহ্ণ | সংবাদটি ১৫১৬ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বিশ্বনাথ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীরা বিশ্বনাথ উপজেলাবাসী, সর্বস্তরের মানুষ ও প্রবাসীদের শুভেচ্ছা জানিয়েছেন।
তারা হলেন- ডেইলি বিশ্বনাথ ডটকম এর উপদেষ্ঠা, যুক্তরাজ্য প্রবাসী ও দৌলতপুর ইউপি পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. কদর উদ্দিন, ডেইলি বিশ্বনাথ ডটকম এর উপদেষ্ঠা,যুক্তরাজ্য প্রবাসী ও দৌলতপুর ইউপি পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সামসু মিয়া, ডেইলি বিশ্বনাথ ডটকম এর উপদেষ্ঠা,যুক্তরাজ্য প্রবাসী ও দৌলতপুর ইউপি পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম খান, ডেইলি বিশ্বনাথ ডটকম এর পৃষ্টপোষক,যুক্তরাজ্য প্রবাসী ও বিশ্বনাথ ইউপি পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মদরিছ আলী মফজ্জুল, ডেইলি বিশ্বনাথ ডটকম এর পৃষ্টপোষক,যুক্তরাজ্য প্রবাসী ও বিশ্বনাথ ইউপি পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মহিউদ্দিন পলাশ, ডেইলি বিশ্বনাথ ডটকম এর পৃষ্টপোষক যুক্তরাজ্য প্রবাসী ও অলংকারি ইউপি পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী শেখ হারুনুর রশিদ।
এক শুভেচ্ছা বার্তায় তারা বলেন, পবিত্র ঈদুল আযহা বাঙালি জাতির জন্য এক মহা উৎসব। এ মহাউৎসব সকলের মাঝে নতুন এক প্রাণের সঞ্চার করে ।
ঈদ সাম্য, সম্প্রীতি, আনন্দ আর ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে আসে। খুশীর এই মাহেন্দ্রক্ষণে দ্বিধা-দ্বন্ধ, হিংসা-বিদ্বেষ ভুলে গিয়ে সকলকে আমাদের প্রিয় মাতৃভূমির কল্যাণে একযোগে কাজ করার অঙ্গীকার আহবান জানান তারা।


