বিশ্বনাথে ড্রিমল্যান্ড ভিডিও রেকডিং ও সাজঘরের উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ০৪ সেপ্টেম্বর ২০১৫ ইং, ৭:০৫ অপরাহ্ণ | সংবাদটি ১০৮৭ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা :: বিশ্বনাথ উপজেলা শহরের নতুনবাজারের জামেয়া মাদানিয়া মাদ্রাসা মার্কেটে শুক্রবার সায়েদ আহমদ পরিচালিত ড্রিমল্যান্ড ভিডিও রেকডিং ও সাজঘরের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনের পূর্বে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন আল্লামা ফজলুর রহমান খান।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, সহ-সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, সদস্য নূরউদ্দিন, জামাল মিয়া, সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের, আশিক আলী, মামুনুর রশীদ মামুন, ছালেহ আহমদ শান্ত, এটিএম আব্বাস, আক্তার আহমদ সাহেদ, ব্যবসা প্রতিষ্টানের পরিচালক সায়েদ আহমদ প্রমুখ।


