বিশ্বনাথে দেওকলস ইউনিয়নে ছাত্রদলের সদস্য ফরম বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৭ সেপ্টেম্বর ২০১৫ ইং, ৬:২৩ অপরাহ্ণ | সংবাদটি ১৩৪১ বার পঠিত
বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নে ছাত্রদলের উদ্যোগে ইলিয়াস আলীর সন্ধান দাবিতে ও দলের সদস্য ফরম বিতরণ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার কর্মী সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রদলের আহবায়ক মতিউর রহমান সুমনের সভাপতিত্বে ও সদস্য আলাল আহমদ এবং খালেদ আহমদের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউপি বিএনপির সভাপতি তাহিদ মিয়া চেয়ারম্যান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাছুম আহমদ মারুফ,সাংগঠনিক সম্পাদক আজাদুর রহমান, ইউপি যুবদলের সভাপতি খাইরুল আমিন আজাদ মেম্বার, যুবদল নেতা আশক আলী, উপজেলা ছাত্রদলের সদস্য লিটন সিকদার, আবদুল বাছির, সুমন আহমদ, রুহেল আহমদ কালু, আমির হামজা, জিয়াউল হক, বদরুল মিয়া।
এসময় উপস্থিত ছিলেন ইউপি ছাত্রদলের যুগ্ম-আহবায়ক আহমদ আলী, সাজ্জাদ মিয়া, সাদেক আলী, সুজেল আহমদ, আসাদ আহমদ, শাহজাহান, খলিল মিয়া, আখতার, সালাম আহমদ, বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা জুনেদ আহমদ জুনু, আলী আহমদ, কবি এসপি সেবু, জুনেদ আহমদ, এম এ হোসাইন তালুকদার, আবদুর রব, রাসেল আহমদ,ডালিম, আবিদ প্রমূখ। বিজ্ঞপ্তি


