বিশ্বনাথে প্রিন্সিপল্ উইমেন্স কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
প্রকাশিত হয়েছে : ২০ সেপ্টেম্বর ২০১৫ ইং, ৮:২৬ অপরাহ্ণ | সংবাদটি ১৩৩৮ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা :: বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের কামালপুরস্থ প্রিন্সিপল্ উইমেন্স কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার কলেজের হল রোমে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজ পরিচালনা কমিটির সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে ও প্রভাষক মশরফ হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব তালেব উদ্দিন। বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ এইচ এম আখতার ফারুক, কলেজ পরিচালনা কমিটির সহ-সভাপতি সিরাজ খান, শিক্ষাবিদ কবি বাছিত ইবনে হাবিব, প্রভাষক মাওলানা ইসলামুজ্জামান, নাজমুল হোসেন, আল-ফালাহ একাডেমীর সহকারী শিক্ষক সাজ্জাদুর রহমান, কলেজের পরিচালনা কমিটির সদস্য আব্দুর রহমান, কৃতি ছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন তানিয়া বেগম। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন কলেজের ছাত্রী রুমি বেগম ও স্বাগত বক্তব্য রাখেন কলেজ পরিচালনা কমিটির সদস্য তৌফিকুর রহমান হাবিব।এসময় উপস্থিত ছিলেন- আব্দুর রহীম শিকদার, হ্যাপী বেগম, মোশারফ হোসেন, ওয়ারিদ উল্লাহ, আলী আছকর, মোস্তাফিজুর রহমান প্রমূখ।


