বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ০৩ সেপ্টেম্বর ২০১৫ ইং, ৮:২২ অপরাহ্ণ | সংবাদটি ১১২২ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশিষ্ট শিক্ষানুরাগী ও বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের ট্রাস্টী পংকি খান বলেছেন, বিশ্বনাথের শিক্ষার সার্বিক উন্নয়নে প্রবাসী এডুকেশন ট্রাস্ট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাত্র গোটি কয়েকজন ট্রাস্টির মাধ্যমে শুরু হওয়া বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট আজ বিশাল ট্রাস্টে পরিণত হয়েছে। প্রতিবছর উপজেলার গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে এই ট্রাস্টের পক্ষ থেকে কয়েক লক্ষ টাকা বৃত্তি প্রদান করা হচ্ছে। ট্রাস্টের বৃত্তি পাওয়া অনেক মেধাবীরা আজ দেশের সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছেন।
তিনি বৃহস্পতিবার বিকেলে উপজেলার দৌলতপুর ইউনিয়নের সিংগেরকাছ বাজারস্থ সিংগেরকাছ-২ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট কর্তৃক আয়োজিত ‘সার্বজনীন শিক্ষা প্রসারে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে গণসচেতনা সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিশ্বনাথ ডিগ্রী কলেজের অধ্যক্ষ সিরাজুল হকের সভাপতিত্বে ও ট্রাস্টের কো-অডিনেটর নিশি কান্ত পালের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা শিক্ষা অফিসার চিন্তা হরন দাস, ট্রাস্টের সহকারী সাধারন সম্পাদক শেখ মোদাব্বির হোসেইন মধু মিয়া, সহকারী কোষাধ্যক্ষ তৈয়বুর রহমান, বিশ্বনাথ রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক নবেন্দু জ্যোতি দে, বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্টের সমন্বয়কারী আশরাফুল ইসলাম খান সোহেল, ট্রাস্টের জেনারেল কমিটির সেক্রেটারী আব্দুল বারি, সিংগেরকাছ-২ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এইচ এম আরশ আলী। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মৌলভীরগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর হোসেন তালুকদার।
এসময় উপস্থিত ছিলেন- মো. আসাদুজ্জামান, আছাব উদ্দিন, মোহাম্মদ আলী, আনোয়ার হোসেন, শামিম খান, আব্দুর রাজ্জাক, এমরান হোসেন, ফয়ছল খান, আব্দুর রহীম মাস্টার, মানিক মিয়া, শিক্ষক নূর হোসেন, মনোহর আলী, শফিক উদ্দিন স্বপন, আব্দুল মজিদ প্রমূখ।


