মাওলানা আশরাফ আলী শাহ্ (রাঃ) স্বরণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টান বৃহস্পতিবার
প্রকাশিত হয়েছে : ০৮ সেপ্টেম্বর ২০১৫ ইং, ৩:৫০ অপরাহ্ণ | সংবাদটি ৭৮৮ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথে বাসিয়া নাট্য কল্যাণ সংস্থার আয়োজনে হযরত মাওলানা আশরাফ আলী শাহ্ (রাঃ) স্বরণে, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টান আগামী বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার রামধানা গ্রামের পীরের বাড়িতে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী। উদ্বোধন করবেন বিশিষ্ট শিক্ষানুরাগী আব্দুল ওদুদ বি এ সি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্বনাথ ইউপির সাবেক চেয়ারম্যান ছয়ফুল হক, সাংবাদিক তজম্মুল আলী রাজু, জাহাঙ্গীর আলম খায়ের, মোহাম্মদ আলী শিপন, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ফকির হাকিম শাহ্, ব্যবসায়ী সাইদুর রহমান, আব্দুল করিম পরিষদের সম্পাদক ফয়জুল হক। অনুষ্ঠান পরিচালনা করবেন সংস্থার সম্পাদক ও নাট্যকার ফজল খান ও সাংগঠনিক সম্পাদক আমির আলী।


