লন্ডনে বিশ্বনাথের হেলেনাউদ্দিনের ডিগ্রী অর্জন
প্রকাশিত হয়েছে : ০৬ সেপ্টেম্বর ২০১৫ ইং, ৮:০৭ অপরাহ্ণ | সংবাদটি ৭৮০ বার পঠিত
তজম্মুল আলী রাজু :: বৃটেনের বিখ্যাত অক্য্রফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে রবিবার ৬ সেপ্টেম্বর বিশ্বনাথের হেলেনাউদ্দিন এডাল নাসিং এর উপর অনার্সসহ ব্যাচেলর অফ সাইন্স ডিগ্রী অর্জন করেছেন। হেলেনাউদ্দিন বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথেরগাঁও গ্রামের যুক্তরাজ্য প্রবাসী কামালউদ্দিনের স্ত্রী ও সাপ্তাহিক আলোকিত বিশ্বনাথ সম্পাদক এবং বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ জামালউদ্দিনের ছোট ভাইয়ের স্ত্রী।
হেলেনাউদ্দিনের সাফল্যে অভিনন্দন জানিয়েছেন সিলেটস্থ বিশ্বনাথ ইয়াং সোসাইটির সভাপতি রওশন আহমদ, অগ্রগামী যুব সংঘ পশ্চিম শ্বাসরাম এর সাধারণ সম্পাদক মিনহাজুর রহমান প্রমুখ।


