শাবি শিক্ষার্থীর লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ০৩ সেপ্টেম্বর ২০১৫ ইং, ১০:২২ অপরাহ্ণ | সংবাদটি ১৩৯৮ বার পঠিত
নিউজ ডেক্স:: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) আর্কিটেকচার বিভাগের ৫ম বর্ষের এক শিক্ষার্থীর লাশ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে সুরমা এলাকায় নিজ মেস থেকে তার লাশ উদ্ধার করা হয়। ওই শিক্ষার্থীর নাম মো. শাহরিয়ার মজুমদার।বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ উপদেশ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. রাশেদ তালুকদার এ তথ্য নিশ্চিত করে বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছি। এটা আত্মহত্যা না খুন তা বলতে পারছি না।
এদিকে জানা গেছে, শাহরিয়ার মজুমদার সিলেট গণজাগরণ মঞ্চের একজন সক্রিয় কর্মী ছিলেন।


