ইসলামী ছাত্র সংস্থার কমিটি : পিয়ার সভাপতি, শাহান সম্পাদক
প্রকাশিত হয়েছে : ০৪ সেপ্টেম্বর ২০১৫ ইং, ১০:২০ অপরাহ্ণ | সংবাদটি ১১১৫ বার পঠিত
বিশ্বনাথ ইসলামী ছাত্র সংস্থার ২০১৫-২০১৬ইং সেশনের কার্যকরী কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা শুক্রবার বিকেলে সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সংস্থার বিদায়ী সভাপতি. মো. আলতাফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহসান মাহমুদ শিপনের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মাও. মুহা. লুৎফুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য মাও. লুৎফুর রহমান গোয়াহরী ও মাও. আবুল বশর মো. ফারুক।
সভায় শফিক আহমদ-পিয়ারকে সভাপতি ও আলী আনহার শাহানকে সাধারণ সম্পাদক মনোনিত করে ২৯সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি ঘোষণা করেন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মাও. লুৎফুর রহমান।
কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহসভাপতি মাও. আজিজুর রহমান, সহসভাপতি সাজিদুল ইসলাম রজলু, আহসান মাহমুদ শিপন, সিনিয়র সহসাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান, সহসাধারণ সম্পাদক মো. রাজন আহমদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম, সহসাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শাহেদ, অর্থ সম্পাদক মো. সাইদুল ইসলাম, প্রচার সম্পাদক মো. কামরুল ইসলাম, সহপ্রচার সম্পাদক মো. ফয়জুর রহমান, অফিস সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, সহ অফিস সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, ছাত্র কল্যাণ সম্পাদক হাফিজ নাঈম আহমদ, সহ ছাত্র কল্যাণ সম্পাদক মো. আবু সালেহ, সাহিত্য-সাংস্কৃতিক সম্পাদক মো. মঈনুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক মো. নাছির উদ্দিন, পাঠাগার সম্পাদক মো. আজাদুল ইসলাম, সহপাঠাগার সম্পাদক হাবিবুর রহমান লায়েছ, বহি:যোগাযোগ সম্পাদক মো. ইব্রাহিম আলী, ১নং লামাকাজী ইউনিয়ন প্রতিনিধি মো. আলমগীর হোসেন, ২নং খাজাঞ্চী ইউনিয়ন প্রতিনিধি আবুল খায়ের মো. রিদ্বওয়ান, ৩নং অলংকারী ইউনিয়ন প্রতিনিধি মো. গালিব হোসেন ইমরান, ৪নং রামপাশা ইউনিয়ন প্রতিনিধি দিলওয়ার হোসেন জুনেদ, ৫নং দৌলতপুর ইউনিয়ন প্রতিনিধি মো. ফয়সল হুসাইন, ৬নং বিশ্বনাথ ইউনিয়ন প্রতিনিধি মো. মুজাহিদ আলী সুমন, ৭নং দেওকলস ইউনিয়ন প্রতিনিধি মো. শহিদুল ইসলাম ও ৮নং দশঘর ইউনিয়ন প্রতিনিধি মো. তাজুল ইসলাম। বিজ্ঞপ্তি


