ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়ার ঈদ শুভেচ্ছা
প্রকাশিত হয়েছে : ২৩ সেপ্টেম্বর ২০১৫ ইং, ৭:১০ অপরাহ্ণ | সংবাদটি ৬৩০ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেট-২ আসনের সংসদ সদস্য, জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক ইয়াহইয়া চৌধুরী এহিয়া পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বিশ্বনাথ-বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলার সর্বস্তরের নাগরিকবৃন্দসহ সমগ্র সিলেটবাসী এবং দলীয় নেতাকর্মীকে ঈদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, ঈদুল আযহা মানুষের মাঝে নিয়ে এক অনাবিল আনন্দ। ইয়াহ্ইয়া চৌধুরী ঈদের আনন্দ ভাগাভাগী করে, দলমতের উর্ধ্বে উঠে সিলেট আসনের সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি দেশের সর্বস্তরের মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।


