ওসমানীনগরে বন্যার্তদের মধ্যে ত্রান বিতরন
প্রকাশিত হয়েছে : ০৭ সেপ্টেম্বর ২০১৫ ইং, ৬:০৯ অপরাহ্ণ | সংবাদটি ৭৭৪ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি:: সিলেটের ওসমানীনগর জনপ্রতিনিধিদের ব্যক্তিগত অর্থায়নে বানবাসি মানুষের মধ্যে ত্রান বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা বুরুঙ্গাবাজার ইউপি সদস্য নিজ বুরুঙ্গা গ্রামের বারিন্দ্র কুমার পাল এর পরিবারের উদ্যোগে ত্রান বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আওয়ামীলীগ নেতা বারিন্দ্র কুমার পাল,যুবলীগ নেতা তুরুন চক্রবর্তী, সমাজসেবী ফরিদ আহমদ,লেবু মিয়া,শামিম আহমদ,বাসু দেব দাস,অজয় চক্রবর্তী,আছদ্দর আলী,বিধান ও বিল্পব পাল প্রমুখ। প্রায় দেড়শতাধিক বন্যার্ত মানুষের মধ্যে ৫ কেজি করে চাল বিতরণ করা হয়।
এদিকে গতকাল সোমবার দিনব্যাপী উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান মানিকের অর্থায়নে বন্যায় দূগর্ত এলাকা জহির পুর,নুরপুর,জয়াফর পুর, নিজ করনসি গ্রামে ২ হাজার পরিবারের মধ্যে চাউল বিতরন করা হয়েছে। উক্ত ত্রান বিতরণ কালে উপস্থিত ছিলেন সৈয়দ আনোয়ার আলী,হাজী ফারুক মিয়া টিকাদার,এখলাছুর রহমান গজনভী, সৈয়দ হেকিম ,কাদির মিয়া,মন্নান বকস,দিলওয়ার হোসেন,মাহমদ আলী,সেলিম মিয়া প্রমুখ।


