ওসিকে কুপিয়ে আসামি ছিনতাই
প্রকাশিত হয়েছে : ২০ সেপ্টেম্বর ২০১৫ ইং, ৫:৫৪ অপরাহ্ণ | সংবাদটি ১৩৩৩ বার পঠিত
নিউজ ডেস্ক:: ওসিসহ ৫ পুলিশ সদস্যকে কুপিয়ে ডাকাতি মামলার আসামিকে ছিনিয়ে নেয়া হয়েছে। বরিশালের হিজলা উপজেলার খুন্না গবিন্দপুর এলাকায় এ ঘট্নায় আটক করা হয়েছে আসামির মা ও দু’বোনকে। এ ঘটনায় রোববার সকালে আহত এসআই বাদী হয়ে ৫ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।আহত হিজলা থানার ওসি গোলাম সরোয়ার জানান, আসামি মামুন সরদার বাড়িতে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে গত শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে মামুনকে আটক করা হয়। এ সময় মামুনের মা শাহনাজ বেগম ওসি ও এসআই জহিরকে কুপিয়ে জখম করে। পুলিশের অন্য সদস্যরা।
এগিয়ে এলে মামুনের পিতা মালেক সরদার এবং দু’বোন সুমা আক্তার ও রুমা আক্তার তাদেরকে রড ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করে।
এ সুযোগে মামুন পালিয়ে যায়। পরে পুলিশের সংখ্যা বাড়িয়ে অভিযান চালিয়ে মামুনের মা শাহনাজ বেগম, তার দু’বোন সুমা আক্তার ও রুমা আক্তারকে আটক করা হয়। ওসি আরো জানান, হামলার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। মামুন ও তার পিতাকে গ্রেফতারে অভিযান চলছে। উল্লেখ্য মামুন ডাকাতিসহ বিভিন্ন মামলার পলাতক আসামি।


