খাজাঞ্চী জনকল্যাণ ট্রাস্ট ইউকে’র উদ্যোগে দরিদ্রদের মধ্যে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৩ সেপ্টেম্বর ২০১৫ ইং, ৫:৪৬ অপরাহ্ণ | সংবাদটি ১০০৪ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা :: সিলেট-২ আসনের সংসদ সদস্য, বন ও পরিবেশ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া বলেছেন, সমাজের অসহায় দরিদ্র মানুষের কল্যাণে সকলকে এগিয়ে আসতে হবে। ঈদুল আযহার ত্যাগের শিক্ষাকে কাজে লাগিয়ে আমাদের জীবনকে সুন্দর করে সাঁজাতে হবে। তিনি বলেন, খাজাঞ্চী জনকল্যাণ ট্রাস্ট ইউকে সহ বিশ্বনাথের অন্যান্য সামজিক সংগঠন এলাকার উন্নয়ন ও হতদরিদ্র মানুষের কণ্যাণে কাজ করে যাচ্ছে। মানব কল্যাণে প্রবাসীদের পাশাপাশি সমাজের বিত্তবানদেরকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।তিনি বুধবার দুপুরে বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন পরিষদে ‘খাজাঞ্চী জনকল্যাণ ট্রাস্ট ইউকে’র উদ্যোগে ও বিশ্বনাথের প্রথম অনলাইন পোর্টাল ‘বিশ্বনাথ নিউজ টুয়েন্টিফোর ডটকম’র ব্যবস্থাপনায় অসহায় দরিদ্র লোকের মধ্যে ঈদের খাদ্যসামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশ্বনাথ নিউজ টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক এমদাদুর রহমান মিলাদের সভাপতিত্বে ও নির্বাহী সম্পাদক তজম্মুল আলী রাজুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন সিদ্দিকী, প্রবীন মুরব্বি আলহাজ্ব আব্দুল হান্নান, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজান, যুক্তরাজ্য প্রবাসী আব্দুর রকিব।
এসময় উপস্থিত ছিলেন- বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত আহবায়ক হাজী সিতাব আলী, যুগ্ম-আহবায়ক আবুল খয়ের মেম্বার, মনোহর আলী, সুমন আহমদ সুনন, ইউপি সদস্য আব্দুল হাসিব, এনামুল হক, ফজলুল হক, বিশ্বনাথ প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য নূর উদ্দিন, সংগঠক ফারুক আহমদ, মোস্তাক আহমদ মোস্তফা, খালেদ আহমদ, তাজ উদ্দিন, জাপা নেতা নজমুল ইসলাম চৌধুরী, প্রদীপ চন্দ্র দে, রইছুল ইসলাম, নোমান আহমদ, আমির উদ্দিন, বাবুল মিয়া, উপজেলা তরুন পার্টির আহবায়ক সুহেল মিয়া প্রমুখ।


