চোখের জলে সুফিয়ান চৌধুরীকে বিদায় জানাল সিলেটবাসী
প্রকাশিত হয়েছে : ১০ সেপ্টেম্বর ২০১৫ ইং, ৩:২৪ অপরাহ্ণ | সংবাদটি ১১১৪ বার পঠিত
নিউজ ডেস্ক::সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আব্দুজ জহির চৌধুরী সুফিয়ানকে চোখের জলে বিদায় জানাল সিলেটবাসী। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় সিলেট কেন্দ্রী শহীদ মিনারে তাঁর মরদেহ আনা হয়। এরপর সিলেটের সর্বস্তরের মানুষ তাঁর মরদেহে ফুল দিয়ে শেষশ্রদ্ধা নিবেদন করেন। এ সময় অনেককেই কান্নায় ভেঙ্গে পড়তে দেখা গেছে।
বর্ষিয়ান ওই রাজনীতিবীদের মরদেহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন জানিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা।
এরপর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিক্ষামন্ত্রীর পক্ষে অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামী লীগ, মহানগর আওয়ামী লীগ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমিনুল হক ভূঁইয়া, সিলেট-৩ আসনের সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব, সিলেট মেট্রোপলিটন ইউনির্ভাসিটির চেয়ারম্যান তৌফিক রহমান চৌধুরী, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) সিলেট, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ও মহানগর কমান্ড, সিলেট জেলা পরিষদ, জেলা ও মহানগর শ্রমিক লীগ, কৃষকলীগ, যুবলীগ সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ, দৃষ্টি প্রতিবন্ধী সংগঠন, বঙ্গবন্ধু কিশোর মেলা সিলেট, গোলাপগঞ্জ পৌরসভা, সিলেট ল’ কলেজ ছাত্রলীগ, জালালাবাদ গ্যাস, সিরাজুল ইসলাম বীর প্রতীক, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, জেলা ও মহানগর পুজা উদযাপন পরিষদ, দি এইডেড হাই স্কুল পরিবার, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি সিলেট জেলা ও মহানগর শাখা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ জেলা ও মহানগর শাখা, বাগবাড়ি প্রমুক্ত একতা সংর্ঘ, ওসমানী স্মৃতি সংসদ, জনতা ব্যাংক সিলেট, জাসদ সিলেট জেলা ও মহানগর, ন্যাপ, গণতন্ত্রী পার্টি, সিলেট চেম্বর অব কমার্স ইন্ডস্ট্রিস, সোনালী ব্যাংক সিলেট বঙ্গবন্ধু পরিষদ, মদন মোহন কলেজ ছাত্রলীগ, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক, কানাইঘাটবাসী, সিলেট বিবেক, মদন মোহন কলেজ শিক্ষক-শিক্ষার্থী, সিলেট জেলা প্রেস ক্লাব, দৈনিক উত্তরর্প্বূ পত্রিকা, সিলেট সিটি করপোরেশন, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু জাহিদ, জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ, ওয়ার্কার্স পার্টি সিলেট, বাংলাদেশ বেতার, সিলেট মুক্তিযুদ্ধা পাঠাগার, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেট, সম্মিলিত নাট্য পরিষদ সিলেট, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, ঐক ন্যাপ সিলেট, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, মহানগর তাঁতীলীগ, সিলেট প্রেসক্লাব ও অগ্রনী ব্যাংকের পক্ষ থেকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়।
সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে সুফিয়ান চৌধুরীর মরদেহ হযরত শাহজালাল (রহ.) মাজারে নিয়ে যাওয়া হয়। সেখানে বাদ জোহর তার জানাজার নামাজ সম্পন্ন হয়। পরে শাহজালাল মাজারেই মরহুমের দাফন সম্পন্ন করা হয়।


