যুবদল যুক্তরাজ্যের পোর্টসমাউথ শাখার আহবায়ক কমিটির অনুমোদন
প্রকাশিত হয়েছে : ২৯ সেপ্টেম্বর ২০১৫ ইং, ৪:৩৪ অপরাহ্ণ | সংবাদটি ৬৪৯ বার পঠিত
আব্দুল হামিদ খান সুমেদ,যুক্তরাজ্য:: মো: জুয়েল চৌধুরীকে আহবায়ক ও বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক ফখর উদ্দিন কে সিনিয়র যুগ্ম আহবায়ক করে জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্যের পোর্টসমাউথ শাখার আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটির যুগ্ম আহবায়কবৃন্দ হলেন সৈয়দ সামশুল আলম নমির, জাকির হুসেইন, মহিবুর রহমান চৌধুরী, জুলহাস চৌধুরী, ফরিদ আহমদ।
সদস্যবৃন্দ হলেন মুহিবুর রহমান, জাকির খান, লুকমান ইসলাম, ইমন মিয়া, রুবেল মিয়া, সাগর চৌধুরী, মুমিন তরফধার, আব্দুল হাকিম, রেদওয়ান আহমদ, হাফিজুল মান্না, সাজু মিযা, জুনেদ মিয়া, আফজা মিয়া, শাহীন আহমদ, গালিব রাহমান, বাবুল চৌধুরী, সৈয়দ মহসিন আলী, মজাহিদ মিয়া, জোহেন মিয়া, জসিম মিয়া, মনসুর রাহমান, রাসেল তরফধার, শেখ ফাহাদ আহমদ,মো: সায়েদ।
৯০ দিনের মধ্যে সম্মেলন করার শর্তে এই আহবায়ক কমিটির অনুমোদন প্রদান করেন যুক্তরাজ্য যুবদলের আহবায়ক দেওয়ান মোকাদ্দেম চৌধুরী নিয়াজ।


