দূর্যোগ মুখাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে—ইয়াহ্ইয়া চৌধুরী এমপি
প্রকাশিত হয়েছে : ২১ সেপ্টেম্বর ২০১৫ ইং, ৯:০৭ অপরাহ্ণ | সংবাদটি ১০৯৫ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি::বন ও পরিবেশ মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য ও সিলেট-২ আসনের সংসদ সদস্য ইয়াহ্ইয়া চৌধুরি এহিয়া বলেছেন দূর্যোগ মুখাবেলায় সরকারের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ইতিপূর্বে প্রবাসীরা এ দেশে বর্ন্যাসহ বিভিন্ন দূর্যোগের সময় জন্মভ’মির টানে এগিয়ে এসে যে ভাবে সাহার্য্য-সহযোগিতা করছেন তা অবশ্যই প্রশংসনীয়। এবারের বন্যায় বালাগঞ্জ-ওসমানীনগরের একাধিক ঘরবাড়ি তলিয়ে গেছে। গৃহহারা মানুষের পাশে নিজ এলাকায় প্রবাসীরা এগিয়ে এলে দ্রুত বন্যার্তদের কষ্ঠ লাগব হবে। সোমবার সিলেটের ওসমানীনগরে কাশিপাড়া এলাকায় বন্যার্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
উপজেলার কাশিপাড়াস্থ জাপা নেতা আশরাফ মিয়া সিরাজ এর বাড়িতে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন তাজপুর ইউনিয়ন জাপার সভাপতি মখলিছ মিয়া সভাপতিত্বে ও উপজেলা জাপার সাধারণ সম্পাদক মকবুল হোসেন এর পরিচালনায় বক্তব্য রাখের উপজেলা জাপার সহসভাপতি আশরাফ মিয়া সিরাজ,জাপা নেতা মো: দুদু মিয়া,আক্তার মিয়া,মনোহর আলী,ছত্তার মিয়া,সাঈদ মিয়া নরুল ইসলাম,হাসান আলী,শামিম মিয়া,ফয়সল আহমদ,জয়নাল মিয়া,মোহন মিয়া,জোবায়ের আহমদ,তাজপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড জাপার সভাপতি জয়নাল মিয়া,সাদিপুর ইউ/পি জাপার সাধারণ সম্পাদক লালন আহমদ,জাপা নেতা ফারুক আহমদ,শহিদ মিয়া,পায়েল আহমদ,কাঞ্চন মিয়া,আমির আলী,আনহার মিয়া,আব্দুল খালিক,হান্নান মিয়া প্রমুখ। আলোচনা সভা শেষে এলাকার প্রায় দুই শতাধিক বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অনান্য অতিথিবৃন্দ।


