প্রবাসী অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে’র দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ০৭ সেপ্টেম্বর ২০১৫ ইং, ৪:৩২ অপরাহ্ণ | সংবাদটি ১৪০১ বার পঠিত
নিউজ ডেস্ক:: অত্যান্ত আনন্দঘন পরিবেশে ও বিপুল সংখ্যক প্রবাসীদের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে বিশ্বনাথ উপজেলার ঐতিহ্যবাহী অলংকারী ইউনিয়নের প্রবাসীদের নিয়ে গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রবাসী অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে’র দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন। ৬ সেপ্টেম্বর রবিবার পূর্ব লন্ডনের ব্লুমুন মিডিয়া সেন্টারে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের বিদায়ী সভাপতি আবুল কালাম আজাদ। বিদায়ী সাধারণ সম্পাদক আব্দুছ ছোবহান এর পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ট্রাষ্টি শাহ আলম। দ্বি-বার্ষিক সভায় সংগঠনের গত দুই বছরের কার্যক্রম তুলে ধরে বিদায়ী সাধারণ সম্পাদক আব্দুছ ছোবহান তার রিপোর্ট পেশ করেন এবং পরে ট্রেজারার এম এ সালাম তার আর্থিক রিপোর্ট পেশ করেন।
এসময় সভায় উপস্থিত ছিলেন, বিদায়ী সিনিয়র সহ সভাপতি মকদ্দুছ আলী, সহ সভাপতি মিরন মিয়া, য্গ্মু সাধারণ সম্পাদক আবেদ চৌধুরী, সহ ট্রেজারার আমিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এডভোকেট রাশিদ আলী, সহ সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী পাশা, প্রচার সম্পাদক জাকির হোসেন কয়েছ, দপ্তর সম্পাদক আনসার আলী, মেম্বারসীপ সেক্রেটারী রেজাউল করিম রাজু, কার্যকরি কমিটির সদস্য জুনাব আলী, মাশুক আলী, আফরাজ মিয়া, মফজ্জুল আলী, ফয়জুল হক, বেলাল মিয়া, মনির মিয়া, আলকাছ আলী, শাহিনুর রহমান, শাহ আলম হোসিয়ার আলী, বুলবুল আহমেদ, আমির আলী, হাজী মতছির আলী, হাজী আব্দুর নূর, হাজী আনর আলী, মোহাম্মদ হানিফ, হাজী মছব্বির আলী, আব্দুল কায়ুম, সুলতান রহমান, রফিক মিয়া, জয়নাল হোসেন, আশিক মিয়া, রুমেল আহমেদ, মাসুম মিয়া, মজাহিদ আলী, আনোয়ার হোসেন, নানু মিয়া, শাহেদ আলী, রাজু মিয়া প্রমুখ।
সভার দ্বিতীয় পর্বে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়। এসময় নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিদায়ী সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক আব্দুছ ছোবহান।
নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক ও ট্রেজারার পদে একটি করে আবেদন জমাপড়ায় এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মখদ্দুছ আলী (ইরশ্বাদ), সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এডভোকেট রশিদ আলী ও ট্রেজারার হিসেবে দ্বিতীয়বারের মত এম এ সালামকে নির্বাচিত করে ২৫ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি ও ৩ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়।
কমিটির অপর সদস্যরা হচ্ছে, সিনিয়র সহ সভাপতি মিরন মিয়া, সহ সভাপতি ডা: শানুর আলী মামুন, আব্দুছ ছোবহান, আবেদ চৌধুরী, সহ সাধারণ সম্পাদক জুনাব আলী, ইলিয়াছ আলী পাশা, সহ ট্রেজারার আমিরুল ইসলাম লেছু, সাংগঠনিক সম্পাদক আফরাজ মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক মমিনুর রহমান মুরাদ, অফিস সেক্রেটারী আনছার আলী, প্রচার সম্পাদক জাকির হোসেন কয়েছ, মেম্বারসীপ সেক্রেটারী রেজাউল করিম রাজু, সদস্য ফয়জুল হক, মফজ্জুল আলী, আব্দুল হাই, মাসুক আলী, হরমুজ আলী, বেলাল মিয়া, মাসুক মিয়া, বাবুল আহমদ, হুশিয়ার আলী, ইছরাব আলী।
তিন সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটির প্রধান উপদেষ্টা করা হয়েছে সাবেক সভাপতি আবুল কালাম আজাদকে। বাকী দুই উপদেষ্টা হচ্ছে ট্রাষ্টি আফতাব আলী, মনির মিয়া।
নব নির্বাচিত কমিটির সদস্যবৃন্দ সংগঠনকে আরো গতিশীল করতে সকলের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য ২০১৩ সালের ১৩ই জুলাই গঠিত হয় প্রবাসী অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে।
এদিকে বিদায় সভাপতি তার বক্তব্যে প্রবাসে অলংকারী ইউনিয়নের সুনামবৃদ্ধি ও ইতিহাস ঐতিহ্য অক্ষুন্ন রাখতে বর্তমান নেতৃবৃন্দের প্রতি আহবান জানান। এসময় তিনি এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব মরহুম এ রহিম, সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল বারী চৌধুরী, মরহুম সরফরাজ আলী সফা, মরহুম আব্দুল ওয়াহাব, মরহুম আব্দুর রবের অবদানের কথা স্মরণ করেন। এবং ইউনিয়নের সুনাম বৃদ্ধিতে প্রথম সাবেক চেয়ারম্যান হারিছ মিয়া, শামছুজ্জামান সমছু ও বর্তমান চেয়ারম্যন লিলু মিয়ার প্রশংসা করেন। এছাড়া তিনি ইউনিয়নের কৃতিসন্তান জাতীয় রাজনীতিবিদ এম ইলিয়াস আলীকে সুস্থ্য অবস্থায় ফিরিয়ে আনতে ইউনিয়নের মানুষ দলমতের উর্ধ্বে উঠে দেশে বিদেশে যে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছেন তার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। এবং ইলিয়াস আলীকে সুস্থ্য অবস্থায় ফিরে পাবার আশাবাদ ব্যক্ত করেন।


