বঙ্গবীর ওসমানী’র জন্মদিনে বিয়ানীবাজার মুক্তিযুদ্ধ চর্চা পরিষদের সভা
প্রকাশিত হয়েছে : ০২ সেপ্টেম্বর ২০১৫ ইং, ৭:৫৪ অপরাহ্ণ | সংবাদটি ১০৬১ বার পঠিত
বিয়ানীবাজার প্রতিনিধি:: বঙ্গবীর আতাউল গণি ওসমানীর জন্মদিন উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় বিয়ানীবাজার মুক্তিযুদ্ধ চর্চা পরিষদ আলোচনা সভার আয়োজন করে। শেখ ওয়াহিদুর রহমান একাডেমী মিলনায়তনে আলোচনা সভায় বঙ্গবীর ওসমানি, বেঙ্গল রেজিমেন্ট, বাংলাদেশের স্বাধীনতা ও বিয়ানীবাজারের শিক্ষার মান শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট এম সি কলেজের রাষ্ট্রবিজ্ঞানের সহযোগী অধ্যাপক মো, শাম্স উদ্দিন।
মুক্তিযুদ্ধ চর্চা পরিষদের সভাপতি ওসমানি গবেষক ফয়জুর রহমানের সভাপতিত্বে এবং সংস্কৃতি কর্মী সাইফুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন শেখ ওয়াহিদুর রহমান একাডেমীর অধ্যক্ষ জহিরুল ইসলাম চৌধুরী, বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের সহকারি অধ্যাপক মোহাম্মদ ফয়ছল আহমদ, কবি ও সাংবাদিক আহমেদ ফয়সাল, মাটিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুল হক চৌধুরী ফাহিম, রোটারি ক্লাব অব বিয়ানীবাজার’র সভাপতি ফখর উদ্দিন, রোটারিয়ান আতিকুল হোসেন ও সাংবাদিক এম সিন উদ্দিন ।
সভায় বক্তারা, বঙ্গবীর ওসমানি বর্ণাঢ্য জীবন পাঠ্য বইয়ে অর্ন্তভুক্তির দাবি জানিয়ে বলেন, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস এক জন ওসমানিকে বাদ দিয়ে কোনভাবে সম্ভব হবে না। মুক্তিযুদ্ধকালীন যে কয়েকজন জাতীয়ভাবে সর্বোচ্চ পর্যায় থেকে দেশকে পাক সেনাদের হাত থেকে মুক্ত করেছেন তাদেরই একজন বঙ্গবীর ওসমানি।


