বালাগঞ্জে ইলিয়াসপত্নী লুনার পক্ষ থেকে ত্রাণ বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৫ সেপ্টেম্বর ২০১৫ ইং, ৩:১২ অপরাহ্ণ | সংবাদটি ১০৪৩ বার পঠিত
বালাগঞ্জ প্রতিনিধি:: বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় ইউনিয়নের বন্যাকবলিত এলাকায় নিখোঁজ বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য এম.ইলিয়াস আলীর সহধর্মিনী তাহসিনা রুশদীর লুনার পক্ষ থেকে ও বোয়ালজুড় ইউপি চেয়ারম্যান হাজী আব্দুন নূর’র অর্থায়নে ইউনিয়ন বিএনপি,যুবদল ও ছাত্রদলের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার দিনব্যাপী ইউনিয়নের বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ করা হয়। ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী রফিক আহমদ’র সভাপতিত্বে আয়োজিত পৃথক ত্রাণ বিতরণ অনুষ্টানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. মুজিবুর রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও বোয়ালজুড় ইউপি চেয়াম্যান হাজী আব্দুন নূর, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তজমুল হোসেন জনি, সহ-সভাপতি ছাব্বির আহমদ, দেওয়ানবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি সুরুজ আলী মেম্বার, সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ সুহেল, বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হেলাল আহমদ, উপজেলা ছাত্রদলের যুগ্ন-আহ্বায়ক সাবুল আহমদ, ইউপি সদস্য আব্দুস সত্তার, উপজেলা যুবদল নেতা সাহেদ আহমদ, বোয়ালজুড় ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কবির আহমদ, সিনিয়র সহ-সভাপতি আকবর আলী, পূর্ব গৌরিপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সুলেমান বেগ, বালাগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গির আলম, ছাত্রদল নেতা রুহেল আহমদ, খালেদ আহমদ প্রমূখ।


