বিশ্বনাথে একাধিক মামলার আসামি বিএনপি নেতা গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২৮ সেপ্টেম্বর ২০১৫ ইং, ১০:৩৫ অপরাহ্ণ | সংবাদটি ৮০৫ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা::বিশ্বনাথ থানা পুলিশ হত্যা, দস্যুতা, চুরি, পুলিশ এ্যাসল্ট ইত্যাদি মামলার পলাতক আসামী বিএনপি নেতা মোঃ আনোয়ার হোসেন ওরফে আনর (২৭) কে গ্রেফতার করেছে। সে উপজেলার লামাকাজি ইউনিয়নের মির্জারগাঁও গ্রামের তেরা মিয়া পুত্র ও ইউপি বিএনপির সদস্য বলে পুলিশ জানিয়েছেন।
গ্রেফতারের সত্যতা স্বীকার করে থানার ওসি রফিকুল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিত্বে থানার থানার এসআই অরুপ কুমার চৌধুরী ও এসআই মোঃ তোফাজ্জল হোসেন এর নেতৃত্বে একদল পুলিশ আট মামলার পলাতক আসামিকে গ্রেফতার করে। মঙ্গলবার সকালে গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হবে বলে তিনি জানান।
ওসি এক প্রেস বিজ্ঞপ্তি বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে হত্যা, দস্যুতা, চুরি, পুলিশ এ্যাসল্টসহ ৮টি মামলা রয়েছে। বিশ্বনাথ থানার মামলা নং-১৯ (২৪/০১/১৫ইং) মামলা নং-১৫ তারিখ-(২৩/০৪/১২) মামলা নং-১৬ (২৩/০৪/১২) মামলা নং-১১ (১৩/১০/১২) মামলা নং-০২ (০৩/০৩/১৪) মামলা নং-০৭ (০৭/০৪/১৪) মামলা নং-২২ (৩০/১১/১০) মামলা নং-২৬ (২৯/০৯/০৮)।


