বিশ্বনাথে এমপি ইয়াহইয়া চৌধুরীর ত্রাণ বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৬ সেপ্টেম্বর ২০১৫ ইং, ৫:৪৪ অপরাহ্ণ | সংবাদটি ১০৫২ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক :: বন ও পরিবেশ মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য ও সিলেট-২ আসনের সংসদ সদস্য ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের সাহায্যে এগিয়ে এসেছে সরকার। সরকারের পাশাপাশি প্রতিটি এলাকার বৃত্তবানরা বন্যার্ত মানুষের পাশে দাঁড়ালে দ্রুত এ দূর্যোগ মুখাবেলা করা সম্ভব হবে। আর বন্যার্ত মানুষের জন্য সাহায্য-সহযোগিতার হাত বাড়িয়ে দিলে আল্লাহ আপনাদের সহায় হবেন।তিনি রবিবার বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের মির্জারগাঁও ও নতুন বাজারে বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের মধ্যে পৃথক ত্রাণ সামগ্রী বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা জাতীয় পাটির ভারপ্রাপ্ত আহবায়ক হাজী সিতাব আলী, যুগ্ম-আহবায়ক এ.কে.এম দুলাল, আবুল খয়ের মেম্বার, গণদাবি পরিষদের কেন্দ্রীয় যুগ্ম-সাধারন সম্পাদক বকুল মিয়া,ওসমানীনগর উপজেলা যুব সংহতির আহবায়ক আশিক মিয়া, জাতীয় পার্টি নেতা আনোয়ার আলী, নাজমুল ইসলাম চৌধুরী, আনিছুজ্জামান, রইছুল ইসলাম, বরকত আলী, মইজ উদ্দিন, শাহজাহান, তাজ উদ্দিন, হেলাল মিয়া, আওয়ামী লীগ নেতা আছমত মিয়া, বিএনপি নেতা নূরুজ আলী, উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক আলা উদ্দিন, তরুণ পার্টির আহবায়ক সুহেল মিয়া, তরুণ পার্টি নেতা আব্দুল কুদ্দুছ, মঈন উদ্দিন, নোমান আহমদ, জাহাঙ্গীর, শাহিন মিয়া, শরিফ আহমদ, আব্দুল হান্নান, উত্তম কুমার দেব, মুশারফ হোসেন প্রমূখ।


