বিশ্বনাথে খাজাঞ্চি ইউপি বিএনপির জরুরী সভা
প্রকাশিত হয়েছে : ১৩ সেপ্টেম্বর ২০১৫ ইং, ১১:২৮ অপরাহ্ণ | সংবাদটি ১২১৩ বার পঠিত
বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে ৪টায় খাজাঞ্চী রেলওয়ে স্টেশন মাঠে অনুষ্ঠিত হয়। খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির সভাপতি এটিএম নূর উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সদস্য তালুকদার গিয়াস উদ্দিন ও শামছুদ্দিনের যৌথ পরিচালনায় সভায় বক্তারা বলেন, বিশ্বনাথের সবচেয়ে নির্যাতিত বিএনপি পরিবার, খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আখলিছ আলী সরকারের ছেলে উপজেলা যুবদল নেতা আব্দুর রব সরকার ও বিশ্বনাথ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক গোবিন্দ মালাকারের ওপর দুস্কৃতিকারীরা যে হামলা চালিয়েছে তা অত্যন্ত ন্যাক্কার জনক। তারা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
নিন্দা জ্ঞাপনকারীরা হলেন খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও বিশ্বনাথ উপজেলা বিএনপির সহ-সভাপতি আখলিছ আলী সরকার। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলতাব আলী, সহ সাধারণ সম্পাদক ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক শহীদ মেম্বার, ইউনিয়ন বিএনপি নেতা সিরাজ উদ্দিন আহমদ, আপ্তাব আলী, মুহিবুর রহমান, আমিনুর রহমান ছুনু, শফিক মিয়া, আনোয়ার আলী, গোলাম আকবর, ধন মিয়া, সাজিদ উদ্দিন, লোকমান মিয়া, ফয়েজ চৌধুরী, বিশ্বনাথ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল লতিফ, ইউনিয়ন যুবদলের আহবায়ক শওকত আলী, প্রথম যুগ্ম আহবায়ক আবু তৈয়ব, ছৈয়দুর রহমান, আপ্তাব আলী, লাল মিয়া, মাসুক আহমদ, রূপালী, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক রাজু আহমদ উপজেলা ছাত্রদলের সদস্য জিল্লুর রহমান জিলু, ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক রাসেল মাহমুদ, মিজানুর রহমান, সাইফুল ইসলাম, নজরুল ইসলাম, জুবায়ের আহমদ, ইউপি ছাত্রদল নেতা সামছুল, হালিম, শিহাব, শাকিব, আলমগীর, ইউনিয়ন স্বেচ্চা সেবক দলের প্রথম যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মাসুক আহমদ, সাধারণ সম্পাদক নুরুজ্জামান প্রমুখ। বিজ্ঞপ্তি


