স্টাফ রিপোর্টার :: বিশ্বনাথে মঙ্গলবার রামপাশা ইউনিয়ন জামায়াতের সহ-সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুমকে গ্রেফতার করেছে থানার এএসআই নুরুল ইসলাম। তিনি উপজেলার রামপাশা গ্রামের মৃত: আশিকউদ্দিনের পুত্র। তার বিরুদ্ধে বিশ্বনাথ থানায় মামলা রয়েছে। যার নং ৭২। পুলিশ জানিয়েছে, আব্দুল কাইয়ুম ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী।