বিশ্বনাথে তালামীযের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১৮ সেপ্টেম্বর ২০১৫ ইং, ৮:০৩ অপরাহ্ণ | সংবাদটি ১১২২ বার পঠিত
বিশ্বনাথে তালামীযের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকেল ২ঘটিকার সময় উপজেলা আল ইসলাহ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা তালামীযের সভাপতি মোহাম্মদ আবুল কাশেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল মুক্তাদির ফয়ছলের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট পশ্চিম জেলার সাধারণ সম্পাদক মো. ফয়েজ আহমদ তাজির। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা আল ইসলাহ’র সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আল ইসলাহ’র সহ সাধারণ সম্পাদক মাওলানা আকমল হোসেন শাকুর। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর বিশ্বনাথ তালামীযের সাধারণ সম্পাদক কাওছার আহমদ, তালামীযের সাবেক সভাপতি মাওলানা আজিজুর রহমান, আহসান মাহমুদ শিপন, তেলিকোনা আলিম মাদ্রাসার শিক্ষক হাফিজ ছালেহ আহমদ, সাবেক আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক হাসান আহমদ, উপজেলা তালামীযের সহ সভাপতি হাফিজ ইসলাম উদ্দিন, সহ সাধারণ সম্পাদক হাফিজ মঈনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবু সালেহ, সহ সাংগঠনিক সম্পাদক হেলাল আহমদ সেবুল, প্রচার সম্পাদক হাফিজ নাঈম আহমদ, সহ প্রচার আজাদুল ইসলাম, অর্থ সম্পাদক কামরুল ইসলাম, অফিস সম্পাদক হুসাইন আহমদ রাজন, সহ অফিস সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, প্রশিক্ষণ সম্পাদক মাহমুদুল হাসান জাকির, শিক্ষা সাংস্কৃতিক সম্পাদক আবুদল গফ্ফার, সহ শিক্ষা সাংস্কৃতিক সম্পাদক মাসুক আহমদ নাঈম, সদস্য রুহুল আমিন তালুকদার, দিলওয়ার হোসেন, সুমন মাওন, নূরুল ইসলাম মুবিন প্রমুখ।অনুষ্ঠানে বক্তারা বলেন- নাস্তিক মুর্তাদ কামরুজ্জামান ও তানভীর ইলিয়াসের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসী দাবী করেন। বিজ্ঞপ্তি


