বিশ্বনাথে দুই যুবদল নেতার ওপর হামলা : মোটরসাইকেল ভাংচুর
প্রকাশিত হয়েছে : ১১ সেপ্টেম্বর ২০১৫ ইং, ১০:০৮ অপরাহ্ণ | সংবাদটি ১১৮২ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ উপজেলার দুই যুবদল নেতা উপর হামলা ও মোটরসাইকেল ভাংচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ৮টায় উপজেলা সদরের নতুন বাজারস্থ বাসিয়া ব্রীজের সামনে এঘটনা ঘটে। এসময় উপজেলা সদরে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করে। আহতরা হলেন-উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক গোবিন্দ মালাকার, যুবদল নেতা আবদুর রব সরকার। এরই মধ্যে গুরুতর আহত অবস্থায় গোবিন্দ মালাকারকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানা যায। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।জানা গেছে, যুবদল নেতা গোবিন্দ মালাকার ও আবদুর রব মোটরসাইকেল যোগে নতুন বাজার ব্রীজের নীচে আসা মাত্র কয়েকজন তাদের উপর হামলা চালায়। খবর পেয়ে নিজ দলের অনুরাসী নেতাকর্মীরা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। দলের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এ হামলা ঘটনাটি ঘটতে পারে বলে এমনটাই ধারনা করছেন স্থানীয়রা।
তবে এব্যাপারে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কোনো বক্তব্য দিতে রাজি হননি।
এব্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ রফিকুল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গেলে পরিস্থিতি শান্ত। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে তিনি জানান।


