বিশ্বনাথে বন্যায় কবলিত এলাকা পরিদর্শন করলেন জনপ্রতিনিধিরা
প্রকাশিত হয়েছে : ০৬ সেপ্টেম্বর ২০১৫ ইং, ৫:৪২ অপরাহ্ণ | সংবাদটি ১১৪১ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ উপজেলার বিভিন্ন এলাকার নিম্মাঞ্চল বন্যায় কবলিত হয়েছে। রোববার বিকেলে উপজেলার দেওকলকস, দৌলতপুর ও খাজাঞ্চি ইউনিয়নের বিভিন্ন গ্রাম পরিদর্শন করেছেন এলাকার জনপ্রতিনিধিরা।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, বিশ্বনাথ ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন, অলংকারি ইউপি চেয়ারম্যান মো. লিলু মিয়া, দেওকলস ইউপি চেয়ারম্যান তাহিদ মিয়া, সমাজসেবক জামাল আহমদ, এটি এম নূর উদ্দিন, আলতাব আলী, শহিদ মিয়া মেম্বার, তরুণ সংগঠক সুমন আহমদ, গোবিন্দমালাকার, আবদুর রব সরকার, আব্বাস আলী সুমন, রানা মিয়া, মানিক মিয়া প্রমূখ।


