বিশ্বনাথ নতুন বাজার বনিক সমিতির নির্বাচন ঘিরে উৎসবের আমেজ
প্রকাশিত হয়েছে : ১১ সেপ্টেম্বর ২০১৫ ইং, ৬:২৬ অপরাহ্ণ | সংবাদটি ১২৪৪ বার পঠিত
অসিত রঞ্জন দেব:: বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথ ইউনিয়নের খাইয়া খাইড় নতুন বাজারে প্রথম বারের মতো বনিক সমিতির নির্বাচন কে কেন্দ্র করে নির্বাচনী পোষ্টার-ব্যানারে ভরপুর চারদিক। নির্বাচন বলে কথা মনোনয়ন দাখিল ও প্রতীক বরাদ্ধের পর থেকেই বাজার জুড়েই এ নির্বাচন কে কেন্দ্র করে বইছে উৎসবের আমেজ। ১৪ সেপ্টেম্বর খাইয়া খাইড় নতুন বাজার বনিক সমিতির নির্বাচন অনুষ্টিত হবে।
সভাপতি পদে ৩জন,সহ-সভাপতি পদে ২ জন, সাধারন সম্পাদক পদে ৩জন, সহ-সাধারণ সম্পাদক পদে ২জন, সমাজসেবক পদে ২জন, কমিশনার পদে ৫জন প্রার্থী নির্বাচনে প্রতিদন্ধিতা করবেন। বাজারে ভোটার রয়েছেন ১৬১জন। বাজারের সবার মুখে এখন নির্বাচন নিয়েই আলোচনা। চায়ের দোকান গুলো যেন আলোচনা আর সমালোচনার কেন্দ্র স্থলে পরিনত হয়েছে। এদিকে বসে নেই নির্বাচনে সভাপতি ও সাধারন সম্পাদক প্রার্থীরা সকাল থেকেই ছুটছেন বাজারের ভোটারদের কাছে। বাজারের পাশা-পাশি বাড়িতেও যাচ্ছেন ভোটারদের দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। প্রথম বারের মতো বাজারের বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় নির্বাচনকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে।
নির্বাচনে সভাপতি পদে লড়বেন ফারুক আহমদ (ছাতা) প্রতীক, মলিক মিয়া (কাপ-পিরিচ) প্রতিক, হাজী মজম্মিল আলী (চেয়ার) প্রতিক, সহ-সভাপতি পদে আলকাছ আলী (হরিণ( প্রতিক, শ্রী নীরেশ বর্ধন (প্রজাপতি) প্রতিক, সাধারণ সম্পাদত পদে রফিক মিয়া (ফুটবল) প্রতিক, খোয়াজ আলী (টেবিল ফ্যান) প্রতিক, আবদুল আমীন (বাস গাড়ি) প্রতিক, সহ-সাধারণ সম্পাদক পদে মামুন আহমদ কপি (মোবাইল ফোন) প্রতিক, রেজাউল করিম আনহার (মোটর সাইকেল) প্রতিক,সমাজসেবক পদে সাহেল আহমদ (চাকা) প্রতিক, বেলাল উদ্দিন (বাইসাইকেল) প্রতিক, কমিশনার পদে রইছ আলী (আম) প্রতিক,বিপুল বৈদ্য (গোলাপ ফুল) প্রতিক, আতাউর রহমান গুলজার (আনারস) প্রতিক, জাহাঙ্গীর আলম (তালাচাবি) প্রতিক, আবদুল মানিক সাধু (কলস) প্রতিক। বিনা প্রতিদন্ধিতা কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন হেলাল আহমদ।


