বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগ নেতা লিটন সংবর্ধিত
প্রকাশিত হয়েছে : ০২ সেপ্টেম্বর ২০১৫ ইং, ৭:৪৯ অপরাহ্ণ | সংবাদটি ১০৫১ বার পঠিত
বিয়ানীবাজার প্রতিনিধি: বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগ নেতা মিজানুর রহমান লিটনকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে বিয়ানীবাজার সরকারি কলেজ মিলনায়তনে উপজেলা, কলেজ ও পৌরসভা ছাত্রলীগ তাকে এ বিদায় সংবর্ধনা প্রদান করে।
উপজেলা ছাত্রলীগ নেতা আমান উদ্দিনের সভাপতিত্বে এবং সরকারি কলেজের ছাত্রলীগ নেতা সাইদুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক ছফর উদ্দিন লোদী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা আহমেদ ফয়সাল, সংবর্ধিত ছাত্র নেতা মিজানুর রহমান লিটন, সরকারি কলেজ ছাত্র সংসদের এজিএস (২০০০) আব্দুুর রহমান, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট বিয়ানীবাজারের সভাপতি ছাদেক আহমদ আজাদ, পৌর সভা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আবদুল কাদির, উপজেলা ছাত্রলীগ নেতা তোফায়েল হোসেন স্বপন ও রফিকুল ইসলাম চৌধুরী।
বিয়ানীবাজার উপজেলা, সরকারি কলেজ ও পৌরসভা ছাত্রলীগের কমিটি গঠনের দাবি জানিয়ে ছাত্রনেতারা বলেন, আর কত ছাত্রলীগ নেতাকর্মীদের অন্যতম ছাত্রনেতা বলে আমাদের বিদায় জানাতে হবে। এক যুগ হয়ে গেলো ছাত্রলীগের কোন কমিটি গঠিত হয়নি। এটা বাংলাদেশে সবচেয়ে বৃহৎ একটি সংগঠনের লজ্জা ছাড়া আর কিছু নয়।


