‘রুমায় রুমায় গরুর দাম’
প্রকাশিত হয়েছে : ১৬ সেপ্টেম্বর ২০১৫ ইং, ৫:৫৮ অপরাহ্ণ | সংবাদটি ১৮৮৯ বার পঠিত
তজম্মুল আলী রাজু :: মাই গো ইবার গরুর যে দাম। গরু কিলা কিনব মাইনসে। ৩০ হাজার টাকার গরু ৪০ হাজার টাকা। এসব কথাগুলো বলেন বিশ্বনাথ বাজারে গরু কিনতে আসা আফতাবউদ্দিন নামের এক ক্রেতা। বুধবার প্রবাসী অধ্যূষিত সিলেটের বিশ্বনাথ পুরানবাজার গরু’র হাট ঘুরে দেখা গেছে, দেশী গরু এসেছে বাজারে। বাজার এখনও পুরোপুরিভাবে জমে উঠেনি। তবে মাঝে মধ্যে কিছু ক্রেতা কোরবানীর জন্য পছন্দ মত পশু কিনছেন। গত বারের চেয়ে এবছর গরু’র দাম অতিরিক্ত। ব্যবসায়ীরা এখনও ভারতীয় গরু নিয়ে আসতে পারেননি। দামের কারণে বাজারে গরু বিক্রি কম হচ্ছে।
সরুয়ালা গ্রামের ব্যবসায়ী সুমন মিয়া বলেন, রুমায় রুমায় গরুর দাম। গরু কিনতে মানুষ হিমশিম খাচ্ছে।
মৌসুমী ব্যবসায়ী জয়নাল আবেদীন বলেন, চড়া দামে ৪০টি গরু কিনেছেন। মোটামুটি একটি গরু কিনতে ৪০ হাজার টাকার দরকার। তিনি বলেন, বেশী দামে গরু কিনেও লাভবান হবেন।
তোফায়েল নামের এক ক্রেতা বলেন, ভারত থেকে গরু না আসা এবং গো-খাদ্যের দাম বেশী হওয়ায় এবার গরুর দাম চড়া।
ব্যবসায়ী ওয়ারিছ খান বলেন, ভারত থেকে গরু না আসায় গরুর দাম বেশী। গত বারের চেয়ে এবছর খুব বেশী দাম। ক্রেতারা গরু কিনতে পারছেনা। মানুষ কোরবানীর পশু কিনতে হিমশিম খাচ্ছে।


