শাবিতে এবার আন্দোলনে শিক্ষার্থীরা
প্রকাশিত হয়েছে : ০৩ সেপ্টেম্বর ২০১৫ ইং, ১:০৮ অপরাহ্ণ | সংবাদটি ১২১২ বার পঠিত
নিউজ ডেক্স:: শিক্ষকদের পর এবার আন্দোলনে নামল সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) সাধারণ শিক্ষার্থীরা। ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. আমিনুল হক ভূঁইয়ার অপসারণের দাবিতে বিক্ষোভে ফেটে পড়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কণ্ঠ।‘মিথ্যুকের আস্তানা, শাবিতে হবে না’, ‘ভিসি তুমি রাস্তা মাপ, এই মুহূর্তে শাবি ছাড়’ স্লোগানে উত্তাল হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের ভিসি কার্যালয়।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে ‘সন্ত্রাসের ধারক-তোষক-পোষক ও মিথ্যাবাদী উপাচার্যের প্রতি অনাস্থায় আর কোনো দাবি নাই, উপাচার্যের অপসারণ চাই’ লেখা সমস্বিত একটি ব্যানারে বিক্ষোভ মিছিলে নামেন আড়াই শতাধিক সাধারণ শিক্ষার্থী। বিক্ষোভ মিছিল বিশ্ববিদ্যালয়ের ভিসি কার্যালয়ে শেষ হলে সেখানেই অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থীরা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী রাকিবুল হাসান বলেন, আমরা এখানে দুপুর ২ টা পর্যন্ত অপেক্ষা করব। আমাদের দাবি একটাই- ভিসির অপসারণ।
তিনি আরো বলেন, আমরা আশা করছি আগামী শনিবারের মধ্যে ভিসি এ বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে যাবে অথবা সর্বোচ্চ কর্তৃপক্ষ তাকে সরিয়ে নেবেন। অন্যথায় রোববার থেকে আমরা আবারও আন্দোলনে নামব।
এর আগে বিক্ষোভ মিছিল বের করতে চাইলে শিক্ষার্থীদের বাধা প্রদান করেন ছাত্রকল্যাণ উপদেশ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. রাশেদ তালুকদার ও প্রক্টরিয়াল বডি। কিন্তু তাদের উপেক্ষা করেই আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।