সরকারের পাশাপাশি বৃত্তবানরা বন্যার্ত মানুষের পাশে দাঁড়ান – এমপি ইয়াহ্ইয়া চৌধুরী
প্রকাশিত হয়েছে : ০৬ সেপ্টেম্বর ২০১৫ ইং, ৫:২৮ অপরাহ্ণ | সংবাদটি ৬৯৮ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি :: বন ও পরিবেশ মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য ও সিলেট-২ আসনের সংসদ সদস্য ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া বলেছেন, সরকারের পাশাপাশি প্রতিটি এলাকার বৃত্তবানরা বন্যার্ত মানুষের পাশে দাঁড়ান। বন্যার্ত মানুষের জন্য সাহায্য-সহযোগিতার হাত বাড়িয়ে দিলে আল্লাহ আপনাদের সহায় হবেন। প্রাকৃতিক দূর্যোগের কারণে আজ আমাদের এলাকার শত শত মানুষ অসহায় হয়ে পড়েছে। এই অসহায় মানুষের পাশে সমাজের সর্বস্তরের বৃত্তশালীরা এগিয়ে আসলে দ্রুত এ দূর্যোগ মুখাবেলা করা সম্ভব হবে। সরকারীভাবে দেশের অনান্য বন্যা কবলিত এলাকার ন্যায় বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলায়র বন্যার্ত মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ হচ্ছে। সরকারের পাশাপাশি প্রতি এলাকার প্রবাসীরাসহ ধর্নঢ্য ব্যক্তিবর্গরা বানবাসী মানুষের কল্যানে এগিয়ে আসলে আমদের গৃহহারা মানুষরা দ্রুত আশ্রয়ের খোঁজ পাবে। আমাদেও দেশ ও সমাজ উপকৃত হবে।গত শনিবার ওসমানীনগরের মধ্য কলারাই, চাতলপার, বাংলা বাজার এলাকায় ত্রান বিতরণ কালে এসব কথা গুলো বলেন। শনিবার সকাল থেকে দিনব্যাপি ওসমানীনগর উপজেলার কলারাই,বাবুল মার্কেট,চাতলপার,রহমতপুর এলাকায় বন্যার্ত মানুষের মধ্যে সংসদ সদস্যের ব্যাক্তিগত উদ্যোগে নৌকা যোগে ত্রান সমাগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয়পাটির সহসভাপতি আশরাফ মিয়া, সিরাজ,সাধারণ সম্পাদক মকবুল হোসেন, জাপা নেতা আব্দুল আজিজ,প্রফেসার ফয়জুল ইসলাম মাসুক,সৈয়দুল ইসলাম সৈয়দ,দুদু মিয়া,বাছিত মিয়া,চুরুক মিয়া,আওলাদ আলী,নুর মিয়া, সাইস্তা মিয়া, বিশ্বনাথ জাতীয় পাটির যুগ্ন আহবায়ক এস এম দুলাল,দুলন আহমদ,জাপা নেতা মুহিম আলী, ওসমানীনগর উপজেলা যুব সংহতির আহবায়ক আশিক মিয়া,উপজেলা ছাত্রসমাজের আহবায়ক জাবের আহমদ চৌধুরী,জাপা নেতা মনোহর আলী,আব্দুস চত্তার,আনোয়ার আলীজমশেদ আলী যুব সংহতি নেতা মুকিদ মিয়া, শিপন আহমদ,মায়াদ আলী,ছাত্রনেতা মিজানুর রহমান,দেওকলস ইউ/পি জাতীয়পাটি নেতা কয়েছ আহমদ,যুব সংহতি নেতা ছাদিকুর রহমান সাজু, সহ জাতীয়পাটি ও অঙ্গ সংগঠন ও স্থানীয় বিভিন্ন এলাকার বিশিষ্ট ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।


