হয়রত শাহজালাল (র.)’র ওরস শুরু
প্রকাশিত হয়েছে : ০৪ সেপ্টেম্বর ২০১৫ ইং, ১১:৫২ পূর্বাহ্ণ | সংবাদটি ৯৪৫ বার পঠিত
নিউজ ডেস্ক:: লিকুল শিরোমণি হয়রত শাহজালাল (র.) এর ৬৯৬তম ওরস হয়েছে। আজ শুক্রবার থেকে ওরস শুরু হওয়ার কথা থাকলেও এরই মধ্যে ভক্তবৃন্দ মাজার প্রাঙ্গণে এসে জড়ো হয়েছেন। প্রতি বছর আরবী মাসের ১৯ ও ২০ জিলক্বদ দু’দিনব্যাপী হয়রত শাহজালাল’ (র.) ওরস অনুষ্ঠিত হয়। অন্যান্য বছরের ন্যায় এবারও ১৯ ও ২০ জিলক্বদ ৪ ও ৫ আগস্ট শুক্র ও শনিবার ওরস অনুষ্ঠিত হবে। মূল ওরস শুরু হবে আজ শুক্রবার থেকে। শুক্রবার দিনে মাজারে গিলাফ চড়ানো, রাতে কুরআনখানি, মিলাদ, জিকির আজগার, ভক্তিমূলক গজল এবং দিবাগত রাত সোয়া ৩টায় আখেরী মোনাজাত অনুষ্ঠিত হবে। শনিবার সকালে শিরনী বিতরণের মাধ্যমে ওরসের সমাপ্তি হবে।
শান্তিপূর্ণভাবে ওরস সম্পন্ন করার লক্ষ্যে সবধরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। ওরস উপলক্ষে নগরীর ৫টি রাস্তায় যান চলাচলে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছে পুলিশ প্রশাসন। সিলেট মেট্রোপলিটন পুলিশÑএসএমপি’র এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আজ শুক্র ও শনিবার ওরস চলাকালে দু’দিন এসব রাস্তায় যান চলাচল বন্ধ থাকবে। রাস্তাগুলো হচ্ছেÑআম্বরখানা-চৌহাট্টা, দর্শন দেউড়ি-ঝর্ণারপার, মীরের ময়দান-ঝর্ণারপার, আলীয়া মাদ্রাসা মাঠের পশ্চিম (পূবালী ব্যাংকের সামনে থেকে)-দর্শন দেউড়ি, দর্শন দেউড়ি ( পেট্রোল পাম্প থেকে)-রাজারগলি-মাজার গেট। এসময় আম্বরখানা থেকে চৌহাট্টাগামী যানবাহন সুনামগঞ্জ সড়ক অথবা ইলেকট্রিক সাপ্লাই সড়ক দিয়ে এবং চৌহাট্টা থেকে আম্বরখানাগামী যানবাহন রিকাবীবাজার অথবা নয়াসড়ক দিয়ে চলাচল করবে।
পাশাপাশি ওরসে আসা যানবাহন পার্কিংয়ের জন্য পুলিশের পক্ষ থেকে স্থান নির্ধারণ করে দেয়া হয়েছে। মাজার ও আশেপাশের এলাকায় কোনো গাড়ি পার্কিং করা যাবে না। এমসি কলেজ সংলগ্ন বালুচর সড়কের একপাশে এবং সুরমা বাইপাস থেকে বিকেএসপি পর্যন্ত সড়কের এক পাশে গাড়ি পার্কিং করা যাবে।


