বিশ্বনাথে আত-তাক্বওয়া ইসলামী সংস্থার নতুন কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ২৯ সেপ্টেম্বর ২০১৫ ইং, ৪:৪৫ অপরাহ্ণ | সংবাদটি ৬০৪ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথে আত-তাক্বওয়া ইসলামী সংস্থা-বৃহত্তর উত্তর বিশ্বনাথের নতুন কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা গত শুক্রবার বিকেলে স্থানীয় রাজাগঞ্জ বাজারে অনুষ্ঠিত হয়। সংগঠক মুহিবুর রহমান সুইটের সভাপতিত্বে ও জুবায়ের আহমদ রুবেলের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে ক্বোরআন তেলাওয়াত করেন হাফেজ আবুল লেইছ।অনুষ্ঠানে মো. মোছাদ্দিক হোসেন হাবিবকে সভাপতি ও হাফেজ শওকত হোসেনকে সাধারণ সম্পাদক মনোনিত করে ২০১৫-২০১৬ইং সনের ৬৩সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি হাফেজ কবির আহমদ, সহ-সাধারণ সম্পাদক হাফেজ কছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমদ রুবেল, প্রচার সম্পাদক আবুল খায়ের মো. রিদ্বওয়ান, অর্থ সম্পাদক হাফেজ আবুল লেইছ। নির্বাহী সদস্যরা হলেন আবু বকর মো. রুহেল, হাফেজ শাহিনুল ইসলাম, হাফেজ শামসুল হক, হাবিবুর রহমান সুজন, মুহিবুর রহমান সুইট, শামসুল হুদা আল আমিন, গোলাম মোস্তফা, নিজাম উদ্দিন সিদ্দিক, মাস-উদ হাসান, হাফেজ জাহির উদ্দিন, ক্বারী রহিম উদ্দিন, হাফেজ জিয়াউর রহমান, হাফেজ তাজ উদ্দিন, মারুফ হোসাইন, নাজির আহমদ, জুবায়ের আহমদ, ফখরুল ইসলাম। সদস্যরা হলেন আজির উদ্দিন, মহিবুর রহমান,আব্দুল্লাহ আল মামুন, হাফেজ আপ্তাব মিয়া, রবিউল আলম, কামাল আহমদ, মামুনুর রশীদ মানিক, নাঈম আহমদ, রাজন মিয়া, রাসেল আহমদ, সুমন আহমদ, জাবেদ মিয়া, নেছার আহমদ, ফরহান আহমদ, ফাহাদ আহমদ, রিয়াজুল ইসলাম, মাসুম আলম, মুস্তাফিজুর রহমান আতিক, হাফেজ সাইদুর রহমান, শহিদ আহমদ, সাব্বির আহমদ, কাওছার আহমদ, নাছির মিয়া, অলিউর রহমান, জাহেদ আহমদ, হাফেজ নুরুল হক, রাজন আহমদ, ফয়ছল আহমদ, রুবেল আহমদ, ফেরদৌসুর রহমান, দুলাল আহমদ, জাহাঙ্গীর আলম, জহুর আলী, সফর আলী, হাফেজ ফখরুল ইসলাম, নাছিম আহমদ, জিয়াউদ্দিন রাসেল, রিয়াজ উদ্দিন ও আব্দুল হালিম।


