ইলিয়াস আলীর সন্ধান দাবিতে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ১৭ সেপ্টেম্বর ২০১৫ ইং, ৪:৩০ অপরাহ্ণ | সংবাদটি ১১৭৫ বার পঠিত
নিউজ ডেস্ক:: বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নিখোঁজ এম. ইলিয়াস আলীর সন্ধান দাবিতে সিলেট নগরীতে মানববন্ধন করেছে ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ এবং যুব ও ছাত্র সংগ্রাম পরিষদ। বৃহস্পতিবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন- ইলিয়াস আলীকে সরকারই লুকিয়ে রেখেছে। অবিলম্বে তার সন্ধান না দিলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। আন্দোলনের মুখে ইলিয়াস আলীকে বের করে দিতে সরকারকে বাধ্য করা হবে।
মানব বন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপি নেতা শেখ মো. মকন মিয়া, এডভোকেট এটিএম ফয়েজ, ফরহাদ চৌধুরী শামীম, তারেক কালাম, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি আবদুল আহাদ খান জামাল, স্বেচ্ছাসেবক দল নেতা আবদুল ওয়াহিদ সুহেল, দিপক, জাকির হোসেন, যুবদল নেতা বাপ্পু সেন প্রমুখ।


