ইলিয়াসের সন্ধান দাবিতে দশঘর ইউপি ছাত্রদলের কর্মী সভা
প্রকাশিত হয়েছে : ১৮ সেপ্টেম্বর ২০১৫ ইং, ৭:০৫ অপরাহ্ণ | সংবাদটি ১১৭২ বার পঠিত
বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে শুক্রবার বিকেলে নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রদলের আহবায়ক মতিউর সুমনের সভাপতিত্বে ও সদস্য আলাল আহমদ এবং খালেদ আহমদের যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দশঘর ইউপি যুবদলের সভাপতি বাদশা মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা যুবদল নেতা বাবুল মিয়া, আশক আলী, মুহিত আলী, ছাত্রদলের সদস্য মানিক মিয়া,সুমন মিয়া, আমির হামজা, মোহাম্মদ আলী, রুবেল আহমদ।
এসময় উপস্থিত ছিলেন, ছাত্রদল নেতা মঞ্জুর বিশ্বাস, খোকন মিয়া, রবিন, এমদাদ, কাওছার, ছবর আলী, জাকারিয়া, সেলিম, এমরান, কামরুল রহমান, জুনেদ আহমদ, নাজমুল হোসেন মুন্না, আবদুর রকিব, জামিল, আলী আহমদ, আখতার আহমদ, জাহাঙ্গীর আলম, রাসেল,শামিম, সাহেব আলী, গিয়াস উদ্দিন সুনু, সিরাজুল ইসলাম, মো.আলআমিন, নাঈম হোসেন, মো.হাবিব, সতিত্র সরকার, আবুল খালেদ, কাওছার মিয়া, শিপু আহমদ, ইকবাল হোসেন, সাজ্জাদ আহমদ, সাঈদ, উজ্জল, জামাল মিয়া, ফখরুল ইসলাম, একরামুল হোসেন, রাজন, রায়, বানু, নাসিম হোসেন, আবদুস সালাম, রেজা উদ্দিন,জুনেদ, রায়হান প্রমূখ।


