ওসমানীনগরে ট্রাক শ্রমিকদের সঙ্গে পুলিশের হাতাহাতি
প্রকাশিত হয়েছে : ০৩ সেপ্টেম্বর ২০১৫ ইং, ১০:৩৩ অপরাহ্ণ | সংবাদটি ১২৯৫ বার পঠিত
শিপন আহমদ,ওসমানীনগ:: সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার তাজপুর এলাকায় গাড়ীর কাগজ পত্র তল্লাশিকালে ট্রাকচালকদের সঙ্গে পুলিশের হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় তিন ঘন্টা ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বৃহস্পতিবার বিকাল ৫টায় থেকে দুই দফায় তাজপুর-গোয়ালাবাজারের মধ্যবর্তী এলাকা ইলাশপুর নামক স্থানে পুলিশ ও শ্রমিকদের মধ্যে হাতাহাতির ঘটনাটি ঘটে।
জানা যায়, বৃহস্পতিবার বিকালে থানা পুলিশ ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর থানার সামনে গাড়ির কাগজ-পত্র তল্লাশী অভিযান পরিচালনা করে। এসময় তাজপুর এলাকার একটি মিনি ট্রাক কে দাঁড় করিয়ে কাগজপত্র দেখতে চাইলে চালকদের সঙ্গে পুলিশ সদস্যদের হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে ট্রাক শ্রমিকরা সংঘবদ্ধ হয়ে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক দিয়ে ভ্যারিকেট দিয়ে মহাসড়কে যান চলাচল বন্ধ করে। পরবর্তীর্তে ট্রাক শ্রমিক সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দের হস্তক্ষেপে শ্রমিকরা ব্যারিকেট তুলে নেয়। সন্ধ্যায় পুলিশের কেইস স্লিপ ট্রাক শ্রমিকরা ছিনিয়ে নিয়ে গেছে এমন অভিযোগে থানা পুলিশ তাজপুরস্থ বালাগঞ্জ-ওসমানীনগর আঞ্চলিক ট্রাক শ্রমিক সংগঠনের কার্যালয়ে গিয়ে অভিযানের নামে কার্যালয়ে উপস্থিত শ্রমিকদেরকে এলোপাতারী মারপিট শুরু করে। এসময় ট্রাক শ্রমিকরা আবারও সংঘবদ্ধ হয়ে ঢাকা-সিলেট মহাসড়কে অবরোধ ঘোষনা করলে ২য় দফায় মহাসড়কে প্রায় ৩ ঘন্টা যান চলচাল বন্ধ হয়ে যায়। এতে দূরপাল্লার যাত্রীদের চরম দূর্ভোগ পোহাতে হয়। এসময় মহাসড়কের উভয় পার্শ্বে শত শত যানবাহন আটকা পড়ে। পরবর্তীতে রাত সোয়া ৮টার দিকে স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক বিশিষ্ট ব্যক্তি বর্গের হস্তক্ষেপে মহাসড়কে যান চলাচল স্বভাবিক হয়।
বালাগঞ্জ-ওসমানীনগর আঞ্চলিক ট্রাক শ্রমিক সংগঠনের সভাপতি গেদাব আলী বলেন, থানা পুলিশ গত কয়েকদিন ধরে সিএনজি আটকের নামে মহাসড়কে টহল বসিয়ে ট্রাক চালকদের কাছ থেকে বেপরোয়া চাঁদাবাজী করে যাচ্ছে। বৃহস্পতিবার কাগজপত্র তল্ল¬াশীর নামে ট্রাক আটকিয়ে চাঁদা দাবি করলে শ্রমিকরা সংঘবদ্ধ হয়ে মহাসড়ক অবরোধ করে রাখে। বিষয়টি আমরা জানতে পেরে তাৎক্ষনিক সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে মহাসড়কের যান চলাচলের স্বাভাবিক করি। সন্ধ্যায় থানা পুলিশ কেইস ¯¬ীপ উদ্ধারের নামে আমাদের অফিসে এসে হামলা চালায়। এ সময় শ্রমিকরা পুলিশের শাস্তির দাবিতে সড়ক অবরোধ করায় মহাসড়কে প্রায় ৩ ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। পরবর্তীতে স্থানীয় ব্যক্তিবর্গ বিষয়টি আপোষ মিমাংসার আশ্বাস প্রদান করলে রাত ৮টার দিকে অবেরোধ তুলে নেয় শ্রমিকরা।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ মো: মুরসালিন বলেন,গাড়ীর কাজগপত্র তল্লাশী নিয়ে ট্রাক শ্রমিকদের সঙ্গে মহাসড়কে টহলরত পুলিশের সামান্য জামেলা হওয়ায় শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রাখে। পরবর্তীতে স্থানীয় ব্যক্তিবর্গ সহ পুলিশের উর্ধ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে বিষয়টি মিমাংসা হয়েছে।


