জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
প্রকাশিত হয়েছে : ১৩ সেপ্টেম্বর ২০১৫ ইং, ১১:১২ অপরাহ্ণ | সংবাদটি ৮৭৬ বার পঠিত
ওয়াহিদুর রহমান ওয়াহিদ, জগন্নাথপুর ::সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনাসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার পৌর শহরের টি এন্ড টি রোডস্থ প্রেসক্লাব ভবনে আলোচনাসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সাংবাদিক উপদেষ্টা ওয়াহিদুর রহমান ওয়াহিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সহ-সভাপতি কুহিনুর ওয়াহিদ, যুগ্ম-সম্পাদক হিফজুর রহমান তালুকদার জিয়া, তথ্য ও গবেষনা সম্পাদক মীরজাহান মিজান, সদস্য গোলাম সারোয়ার, আলী আছগর ইমন, এমডি মুন্না প্রমূখ।
সভায় আগামী ৩ মাসের মধ্যে প্রেসক্লাবের নির্বাচনের সিদ্ধান্ত গৃহীত হয়। সেই সাথে নির্ধারিত সময়ের মধ্যে সভাপতি/সাধারণ সম্পাদক বরাবরে প্রেসক্লাবের সদস্য হতে আগ্রহী স্থানীয় সংবাদকর্মীদের আবেদনপত্র জমা দেয়ার জন্য আহবান জানানো হয়েছে।


