বালাগঞ্জে বন্যার্তদের মধ্যে ত্রান বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৩ সেপ্টেম্বর ২০১৫ ইং, ৪:৩৫ অপরাহ্ণ | সংবাদটি ১১৩২ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি:: বালাগঞ্জ ও ওসমানীনগর উপজেলার ১৪টি ইউনিয়নের অধিকাংশ গ্রামে বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে। সরকারী ভাবে উপজেলায় যে বরাদ্দ এসেছে তা বন্যার্তদের তুলনায় অনেক কম। তাই সবাইকে এ দূর্যোগ মুকাবেলায় এগিয়ে আসতে হবে। বিশেষ করে প্রবাসীরা সহযোগিতার হাত বাড়ালেই দ্রুত বন্যাকবলিত মানুষের দূর্ভোগের লাগব হবে। বানবাসি মানুষের কল্যানে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী সবাই ঐক্যবদ্ধ কাজ করতে হবে। প্রতিটি বন্যা কবলিত এলাকার বিত্তশালীরা যদি বন্যার্ত মানুষের পাশে দাঁড়ায় তাহলে দ্রুত গতিতে এ দূর্যোগ মুকাবেলা করা সম্ভব। বৃহস্পতিবার সিলেটের বালাগঞ্জের বোয়ালজুর ইউনিয়নের বন্যার্ত মানুষের মধ্যে ত্রান সমাগ্রী বিতরণ কালে এ কথাগুলো বলেন বালাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দাল মিয়া।
বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন পরিষদ কক্ষে ত্রান সমাগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দাল মিয়া ও ইউনিয়ন চেয়ারম্যান এর ব্যাক্তিগত পক্ষ থেকে বন্যার্তদের মধ্যে নগদ অর্থ প্রদান করেন।
ত্রান বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দাল মিয়া, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারী কমিশনার ভূমি নাজমুল ইসলাম সরকার, ভাইস চেয়ারম্যান সৈয়দ আলী আজগর, বোয়ালজুর ইউপি চেয়ারম্যান হাজী নুর মিয়া, ইউনিয়ন বিএনপির সভাপতি হাজি রফিক মিয়া, সাধারণ সম্পাদক তজমূল হোসেন জনি,ইউপি সদস্য মর্তুজা মিয়া, শাহজাহান মিয়া, আলতাফুর রহমান চৌধুরী, আছাব মিয়া,আব্দুর নুর,আব্দুস ছত্তার,রাছনা বেগম, ছাত্রদল নেতা হেলাল আহমদ প্রমুখ।
এর পূর্বে বুধবার উপজেলা চেয়ারম্যান এর ব্যাক্তিগত পক্ষ থেকে উপজেলার রাধাকোনা,করচার পাড়,কালিয়ার গাঁও,মকরসী,হোসেনপুর এলাকায় বন্যার্তদের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান সৈয়দ আলী আজগড়,সমাজসেবী আব্দুল বারী,ছপি মিয়া,উপজেলা পরিষদের সি এ সিরাজুল ইসলাম প্রমুখ।


