বিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষে বিশ্বনাথের প্রবাসী কমিউনিটি ব্যক্তিদের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ২২ সেপ্টেম্বর ২০১৫ ইং, ৪:০৩ অপরাহ্ণ | সংবাদটি ১৩০২ বার পঠিত
আব্দুল হামিদ খান সুমেদ,যুক্তরাজ্য:: বিশ্বনাথ উপজেলার ৫নং দৌলতপুর ইউনিয়নের ৪,৫ ও ৬ নং ওয়ার্ড (সাবেক ২ নং ওয়ার্ড) এ অবস্থিত দশপাইকা গ্রামের পশ্চিমে এবং জগদ্বীশপুর গ্রামের দক্ষিনের পতিত জায়গায় উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ এবং ক্রীড়া কমপ্লেক্স প্রতিষ্ঠার লক্ষে যুক্তরাজ্য বসবাসরত ওই এলাকার প্রবাসীরা বৃটেনের নর্থে এক মতবিনিময় সভা ম্যানচেস্টারের ডারওয়েন শহরে বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ও দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের ট্রাস্টি নফর আলীর আকাশ রেস্টুরেন্টে গত সোমবার অনুষ্টিত হয়.।
দৌলতপুর ইউনিয়ন এডুকেশন ট্রাস্টের ট্রাস্টি হাজী আইয়ুব আলীর সভাপতিত্বে পবিত্র কোরয়ান তেলাওত করেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ও দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের ট্রাস্টি সাবেক কাউন্সিলার নেসার আহমদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী ও বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ও দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের ট্রাস্টি সাইদুর রহমান,দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের ট্রাস্টি ও সফল ব্যবসায়ী নফর আলী,দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সভাপতি শামসুদিন তালুকদার শামস,সাধারণ সম্পাদক মোহাম্মদ মহাব্বত শেখ,ট্রেজারার কদর উদ্দিন,কার্যকরী পরিষদ সদস্য শামসু মিয়া,হানিফ আহমদ খান,ট্রাস্টি কাওছার আহমদ,ফারুক মিয়া,তরুণ কমিউনিটি সংগঠক মিরাস আলী,আকলুছ আলী মেম্বার,গয়াছ উদ্দিন,সুন্দর আলী,মোজাহিদ আলী,ইয়াছিন আলী ও রফিক মিয়া প্রমুখ.
উল্লেখ্য উক্ত বিদ্যাপিট সমূহ প্রতিষ্টার লক্ষে এলাকার যুক্তরাজ্য প্রবাসী বৃন্দের উপস্থিতিতে লন্ডনে পূর্বে ২টি মতবিনিময় সভা হয়। সভাসমূহে এলাকার সকলের সর্বাত্বক সহযোগিতার প্রতিশ্রুতি এবং আগ্রহ প্রকাশসহ বৃটেনের বিভিন্ন শহরে অবস্থানরত দৌলতপুর ইউনিয়ন এর প্রবাসীবৃন্দের সাথে সরাসরি মতবিনিময় করে তাদের সর্বাত্বক সহযোগিতা পাওয়ার জন্য উদ্যোগ তারা বিভিন্ন শহরে সভার আয়োজন করার সিদ্ধান্তের পরিপেক্ষিতে বৃটেনের নর্থে এ সভা অনুষ্টিত হয়। এই সভার মাধ্যমে উদ্যোগ গ্রহণকারীবৃন্দ নিজ এলাকা কে শিক্ষা ও সামাজিক উন্নয়নের এ মহত উদ্যোগ কে সফল করার জন্য সকলের সর্বাত্বক সহযোগিতার প্রত্যাশা করেন।


