বিশ্বনাথে ওপেন হাউজ ডে অনুষ্টিত
প্রকাশিত হয়েছে : ১৩ সেপ্টেম্বর ২০১৫ ইং, ৩:১৩ অপরাহ্ণ | সংবাদটি ৮৪০ বার পঠিত
অসিত রঞ্জন দেব:: সিলেটের পুলিশ সুপার নুরেআলম মিনা পিপিএম বলেছেন, সম্মিলিতভাবে সকল অপরাধ দমন করা হবে। যত বড় অপরাধী হোক তাকে পুলিশের কাছে ধরা পড়বেই। তিনি বলেন, পুলিশ কে সহযোগিতা করলে কোন অপরাধী পার পাবেনা। রবিবার বেলা ১টায় বিশ্বনাথ থানা প্রশাসন আয়োজিত কালীগঞ্জ বাজারে ‘ওপেন হাউজ ডে অনুষ্ঠানে’ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ মো. রফিকুল হোসেন এর সভাপতিত্বে ও এস আই কল্লোল গোস্বামীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারুক আহমদ, সিলেট এএসপি সার্কেল জিএম আবুল কালাম আজাদ, দেওকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাহিদ মিয়া, কালীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী আব্দুর রাজ্জাক, আওয়ামীলীগ নেতা আবুল কালাম জুয়েল, আলী আফছর চেীধুরী, প্রেসক্লাবের সাধারন সম্পাদক কাজী মুহাম্মদ জামাল উদ্দীন, প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের,সংগঠক দেলোয়ার হোসেন রুপন, বুরহান উদ্দীন, ফখরুল ইসলাম, ইউপি সদস্য খায়রুল আমীন আজাদ, সাবেক ইউপি সদস্য মাসুক আহমদ, জাপা নেতা এম এ রব, আজাদ মিয়া, সফিকুল আলম।
অনুষ্টানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন, হাফিজ মোহাম্মদ আনহার আলী, গীতাপাঠ করেন দিপন আচার্য্য।
এসময় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য অসিত রঞ্জন দেব,সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের, শুকরান আহমদ রানা, আবদাল মিয়া, কাছা মিয়া, মকবুল আলী, নজরুল ইসলাম, জয়ন্ত আচার্য্য, সমরেন্দ্র বৈদ্য সমর, নিশি কান্ত পাল, জয়ন্ত কুমার দাস, ফয়ছল আহমদ, শশান্ত বৈদ্য বাদল দে, শীতল বৈদ্য প্রমূখ।


